Sunday, July 26, 2026
Homeরাহুল গান্ধীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট

রাহুল গান্ধীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট

ওয়েব ডেস্ক: ভারতীয় সেনা (Indian Army) সম্পর্কে মন্তব্যের জন্য সমন জারি হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) নামে। সেই সমনের বিরুদ্ধে আবেদন করে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু রাহুলের সেই আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট।

১৬ ডিসেম্বর, ২০২২ সালের ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনা সম্পর্কে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে লখনউয়ের আদালত রাহুল গান্ধীকে ২৪ মার্চ হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায়। ৯ ডিসেম্বর চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ সম্পর্কে রাহুল বলেন, অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারতীয় সেনাকে পেটাচ্ছে চৈনিক বাহিনী। এই মন্তব্যের কারণে রাহুলের বিরুদ্ধে সারা দেশে বেশ কিছু মামলা হয়।

আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের মধ্যে শস্য সংগ্রহ করতে বাধ্য সরকার: হাইকোর্ট

ওদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি অমিত শাহকে (Amit Shah) খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে মন্তব্য করায় রাহুলের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মানহানির মামলা এই বছরের জানুয়ারিতে স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বিনায়ক দামোদর সাভারকরকে ব্রিটিশ সরকারের সহযোগী হিসাবে মন্তব্য করায় সুপ্রিম কোর্ট সম্প্রতি রাহুলের তীব্র সমালোচনা করেছে। রাহুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে আগামী দিনে এমন মন্তব্য করলে আদালত স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। যদিও ওই মামলায় রাহুলের বিরুদ্ধে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দেওয়া হয়।

কিন্তু ভারতীয় সেনা সম্পর্কে মর্যাদাহানিকর মন্তব্যের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট রাহুলকে রেহাই দিল না। সমনে সাড়া দিয়ে হাজিরা নাকি উচ্চতর আদালতে দারস্থ হবেন লোকসভার বিরোধী দলনেতা, এখন সেটাই দেখার।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99