Saturday, March 14, 2026
Homeএসএসসি-র ভাতাতে স্থগিতাদেশ হাইকোর্টের, এবার কী হবে?  

এসএসসি-র ভাতাতে স্থগিতাদেশ হাইকোর্টের, এবার কী হবে?  

কলকাতা: চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি-র কর্মীদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৬ সেপ্টেম্বর কিংবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়ার আগে রাজ্য কোনওরকম ভাতা দিতে পারবে না বলে রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি চলে গিয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা ২৬ হাজার জনের। তাঁদের মধ্যে গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের মামলায় মান্যতা আদালতের

মামলাকারীদের দাবি ছিল, চাকরিহারাদের এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিসদৃশ। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। কোন মাপকাঠির ভিত্তিতে ২০ এবং ২৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা জানতে চান তিনি। স্ক্রুটিনি না করে তড়িঘড়ি কেন ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে রাজ্যের পক্ষের আইনজীবী এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, রাজ্যে স্থির করতে পারে না কে মামলা করবে। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সিনহা। এই শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন তিনি। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হলফনামা জমা পড়ার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীদের।

দেখুন খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked