Sunday, July 26, 2026
Homeদুর্যোগ মোকাবিলায় কি কি ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় কি কি ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ। উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি হারাচ্ছে এই গভীর নিম্নচাপ। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানানও হয়, আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে। যদিও, বৃহস্পতিবার বিকেল থেকেই সেই ছবি দেখা গিয়েছে বঙ্গে। কলকাতা সহ শহরতলীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের দোরগোড়ায় নিম্নচাপ। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তার প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারও প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বেশ কিছু এলাকায় অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে নবান্নে জরুরি ভিত্তিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা দল ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে আলোচনা করেন তিনি। দুর্যোগ সামাল দিতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সময়ের আগেই বর্ষার প্রবেশ, কোথায় কোথায় বৃষ্টি?

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ‘আবহাওয়া নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিj পূর্বাভাস দিয়েছে আহাওয়া দফতর। নিচু এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ চলছে। উপকূলে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যাঁরা সমুদ্রে স্নান করতে যাবেন তাঁদের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করা হয়েছে। যাতে কোনও বিপর্যয় হলে সঙ্গে সঙ্গে ত্রাণ শিবিরে স্থানান্তর করা যেতে পারে।মুখ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99