Monday, March 16, 2026
Homeচিন্নাস্বামীর ঘটনায় বোধোদয়, ভিড় নিয়ন্ত্রণে বিল আনার প্রস্তাব কর্নাটক সরকারের

চিন্নাস্বামীর ঘটনায় বোধোদয়, ভিড় নিয়ন্ত্রণে বিল আনার প্রস্তাব কর্নাটক সরকারের

ওয়েবডেস্ক- ভিড় নিয়ন্ত্রণে বিল (Crowd Control Bill) আনার প্রস্তাব কর্নাটক সরকারের (Karnatak Government)। চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnnaswamy Stadium) পদপিষ্টের ঘটনা ঘটার পর সরকারি বোধোদয়। কর্নাটক ক্রাউড কন্ট্রোল (ম্যানেজিং ক্লাউড অ্যাট ইভেন্টস অ্যান্ড ভেনুস অফ মাস গ্যাদারিং) বিল, ২০২৫ আনার প্রস্তাব রাজ্য সরকারের।

রাজনৈতিক জনসমাবেশ, কনফারেন্স, সার্কাস ইত্যাদির ক্ষেত্রে আহত বা নিহত হওয়ার ঘটনায় এই আইন প্রযোজ্য হবে।

ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে আইনি ফাঁক পূরণ করা স্বার্থে এই বিল আনা হচ্ছে বলে সরকারি সূত্রের দাবি। এর দ্বারা সংগঠকদের দায়-দায়িত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি আইনি ব্যবস্থা কার্যকর করা সহজ হবে বলেও মনে করা হচ্ছে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আসবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- আটকে পড়া ভারতীয়দের জন্য বড় সিদ্ধান্ত ইরানের

ব্যাপক জনসমাবেশের সম্ভাবনা যেখানে আছে, সেখানে পুলিশি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হবে। শর্ত যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি না দিলে অনুমোদন না দেওয়া বা অনুমোদন বাতিল হতে পারে।

এই আইন ভঙ্গ করলে তিন বছর পর্যন্ত কারাবাস এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করার প্রস্তাব রয়েছে। অনুষ্ঠানের পরিকল্পনাকারীরা অনুমোদন না নিলে, অনুমোদন নিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে না পারলে, যে কোনও ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আয়োজকদের দায়ী করাও যাবে এই ব্যবস্থা অনুসরণে।

ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও যাত্রা, রথ উৎসব, পালাক্কি উৎসব, উরুস ইত্যাদি ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলেও প্রস্তাব রয়েছে।

বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় দেশের চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত ৷ ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ৷ অবস্থা এই রকম পর্যায়ে আসে স্টেডিয়াম ব্যারিকেড ভেঙে ফেলে ক্রিকেট প্রেমীরা। শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই পড়ে যান। ভিড় বাড়তে থাকায় পুলিশ মৃদু লাঠিচার্জও করে বলে অভিযোগ। আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য স্টেডিয়ামে অনুষ্ঠান শুরুর আগেই দুর্ঘটনা। প্রাণহানি হয় ১১ জনের। এদের মধ্যে একজন মহিলা। বহু মানুষ আহত হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88