Saturday, March 14, 2026
Homeএকটাও উইকেট পড়ল না ইংল্যান্ডের, চাপে ভারত

একটাও উইকেট পড়ল না ইংল্যান্ডের, চাপে ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতের হেডিংলি টেস্ট (Headingley Test) জয়ের আশায় অনেকটা জল পড়ল। পঞ্চম দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের (England) একটাও উইকেট ফেলতে পারলেন না ভারতীয় বোলাররা। বেন ডাকেট (Ben Duckett) এবং জাক ক্রলি (Zack Crawley), দুই ইংলিশ ওপেনারই অপরাজিত থেকে লাঞ্চে গেলেন। ৪৭১ রানের লক্ষ্যে ইংল্যান্ডের রান এখন ১১৭। দিনের বাকি ৬৬ ওভারে ২৫৪ রান করতে হবে তাদের, যা কঠিন তবে অসম্ভব নয়।

৮৯ বলে অপরাজিত ৬৪ করেছেন ডাকেট। তিনি ছিলেন আক্রমণাত্মক। তাঁর পার্টনার ক্রলি অনেকটা সংযত, অপরাজিত ৪২ করেছেন ৯৩ বলে। দুজনে মিলে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলের নৌকো। শেষ পর্যন্ত তীরে ভিড়তে পারবে কি না সেটাই প্রশ্ন। বিশ্বের এক নম্বর জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বোলার দিনের শুরুতে ভয়ঙ্কর বল করছিলেন। ডাকেট দু’বার বিট হলেন, কপাল ভালো বলে খোঁচা লাগল না।

আরও পড়ুন: ভারতের জয়ে বাধা হবে বৃষ্টি? লিডসের আবহাওয়া কেমন?

বুমরা ছাড়া নিয়ন্ত্রিত বোলিং করেছেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর মার খেলেন। ছয় ওভারে ৩৮ রান দিয়েছেন কৃষ্ণ এবং শার্দূল তিন ওভারে দিলেন ১৭। আবারও চাপ পড়ছে বুমরার উপর। সময়ের আগেই দ্বিতীয় স্পেলে আনা হল তাঁকে। তাতে অবশ্য উইকেট পড়েনি।

পঞ্চম দিনের খেলা শুরুর আগে পর্যন্ত ভারত জেতার ব্যাপারে ফেভারিট ছিল। শুভমান গিলদের দরকার ছিল ১০ উইকেট, সেখানে বেন স্টোকসদের দরকার ৩৫০। ইংলিশ ব্যাটাররা বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন, কিন্তু ভারত একই জায়গায়। এই জুটি যদি লাঞ্চের পরে আরও এক ঘণ্টা কাটিয়ে দেয়, তাহলে ভারতের সমূহ বিপদ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked