Wednesday, April 29, 2026
Homeআরসিবি ও ডিএনএ সংস্থার কাউকে গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের

আরসিবি ও ডিএনএ সংস্থার কাউকে গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের

ওয়েব ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ-র (DNA) কোনও কর্মকর্তাকে গ্রেফতার অথবা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার জন্য বেঙ্গালুরু পুলিশকে (Bengaluru Police) নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। তবে তদন্তে সহযোগিতা করার জন্য ওই দুই সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি এফআইআর হয়। দুটোকেই ব্যবহার না করার প্রতিশ্রুতি পুলিশের। সিআইডি (CID) যে এফআইআর-এর ভিত্তিতে তদন্ত করছে, শুধুমাত্র সেটি গৃহীত হবে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন: আজই দলের সঙ্গে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর

উল্লেখ্য, ১৮ বছরে আরসিবি প্রথমবার আইপিএল ট্রফি (IPL 2025) জেতে। সমর্থকরা বাঁধনছাড়া আনন্দ উৎসব করেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের প্রাক্কালে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয় এবং ৫৬ জন আহত হন। প্রশাসনের অনুমতি না নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ রাজ্যের। বিপুল জনসমাগমের আশঙ্কা থাকা সত্ত্বেও প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ। পাল্টা অভিযোগ রাজ্যের দিকে। এই প্রেক্ষাপটে আরসিবি ও ডিএনএর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188