Friday, February 27, 2026
Home‘বর্তমান নিয়ে জবাবদিহির সময় নেই, ২০৪৭ সালের স্বপ্ন বিক্রিতে ব্যস্ত, মোদি সরকারকে...

‘বর্তমান নিয়ে জবাবদিহির সময় নেই, ২০৪৭ সালের স্বপ্ন বিক্রিতে ব্যস্ত, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

ওয়েবডেস্ক- মহারাষ্ট্রের (Maharastra) থানেতে (Thane) লোকাল ট্রেন (Local Train) দুর্ঘটনায় ফের মোদি সরকারকে (Modi Government) একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল বলেন, সরকার বর্তমান অবস্থা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, ২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করে চলেছে। রাহুল সোমবার তীব্র আক্রমণের সুরে বলেন, মোদি সরকারের ১১ বছরের কাজের সাক্ষী আছে দেশের জনগণ।

এই এতগুলি বছরে সরকারকে কোনও কাজের বিষয়ে জবাবদিহি করতে দেখলাম না, খালি সরকারের প্রচার চালাতেই ব্যস্ত এই সরকার। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা বন্ধ করে দিয়ে খালি দেশবাসীর কাছে ২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করে চলেছে।

আরও পড়ুন- বিচার ব্যবস্থায় খামতির কথা তুলে ধরলেন আগামী প্রধান বিচারপতি

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী কেন্দ্রের বিরোধিতায় ক্ষোভ উগরে দেন। রাহুল লেখেন, মোদি সরকার তাদের ১১ বছরের উদযাপন করছে, মুম্বইতে করুণ ঘটনার মধ্য দিয়ে আসল সত্যিটার সাক্ষী থাকল গোটা দেশ। ট্রেন থেকে পড়ে এতজনের মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় রেল দেশের কোটি কোটি মানুষের মেরুদণ্ড। কিন্তু আজ এক নিরাপত্তাহীনতা, বিশৃঙ্খলতার প্রতীক হয়ে থাকল। মোদি সরকারের ১১ বছরে কোনও জবাবদিহিতা নেই, কোনও পরিবর্তন নেই, কেবল প্রচারণা। সরকার ২০২৫ সালের কথা বলা বন্ধ করে দিয়েছে আর এখন ২০৪৭ সালের স্বপ্ন বিক্রি করছে। রাহুলের আরও সংযোজন, দেশ আজ কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা কে দেখবে? এদিন রাহুল মহারাষ্ট্রে ঘটনায় শোকজ্ঞাপন করেছেন।

এদিন ট্রেন দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দিভা এবং কোপার রেলওয়ে স্টেশনের মাঝামাঝি সময়ে ট্রেনটি কাসারার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

দেখুন আরও খবর-

 

 

 

 

 

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin