HomeScrollসরকারি টাকায় ফুর্তি! জানাজানি হতেই ডিরেক্টরের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ BSNL-এর
BSNL

সরকারি টাকায় ফুর্তি! জানাজানি হতেই ডিরেক্টরের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ BSNL-এর

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিনিয়র ডিরেক্টরের ‘রাজকীয়’ প্রয়াগরাজ সফরের গল্প শুনলে আপনার মাথা ঘুরে যাবে

ওয়েব ডেস্ক: ব্যক্তিগত সফরে (Personal Tour) প্রয়াগরাজে (Prayagraj) যেতে চেয়েছিলেন এক বিএসএনএল (BSNL) কর্তা, সেখানে ছিল এলাহি আয়োজন। কিন্তু সেসবের জন্য খালি করা হয়েছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার ভাঁড়ার। যে ঘটনাকে ঘিরে এখন বিতর্ক চরমে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংস্থার সিনিয়র ডিরেক্টর বিবেক বেনজলকে শো-কজ নোটিস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্দে জানিয়েছেন, সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। সেই জবাব খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করবে যোগাযোগ মন্ত্রক।

ঘটনার সূত্রপাত বিবেক বেনজল নামের ওই বিএসএনএল কর্তার ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে। তাঁর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। অভিযোগ, ওই সফরের জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছিল। তাঁকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় সংস্থার ৫০ জন আধিকারিক ও কর্মীকে। রেলস্টেশনে স্বাগত জানানো থেকে শুরু করে মন্দিরে নিয়ে যাওয়া, এমনকি স্নানের সামগ্রী জোগানোর ব্যবস্থাও করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুন: কন্টেন্টের নামে বেলাগাম ‘অশালীনতা’! ৫টি ওটিটি-র ঝাঁপ বন্ধ করল সরকার

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে সফরসূচির বিস্তারিত উল্লেখ ছিল। সেই বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই সফরকে ‘রাজকীয়’ বলে কটাক্ষ করেন। সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ওঠে। বিতর্কের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন “এই ঘটনা মান্য নিয়ম ও প্রথার পরিপন্থী। এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়।”

এদিকে বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, বিবেক বেনজল ১৯৮৭ সালের ব্যাচের আধিকারিক। বুধবার দু’দিনের সফরে তাঁর প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। তবে বিতর্কের জেরে সেই সফর বাতিল করা হয়েছে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News