Thursday, August 13, 2026
HomeScrollICC-র শর্ত অনুযায়ী বাধা নেই, ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল?
T20 World Cup 2026

ICC-র শর্ত অনুযায়ী বাধা নেই, ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল?

সেমিফাইনালের দৌড় থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) যতই এগোচ্ছে, ততই উন্মাদনা বাড়ছে। কারণ সেমিফাইনালে (Semi Final) যাওয়ার জন্য দলগুলির মধ্যে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এসবের মধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে হাসি ফুটেছে। কারণ, টি২০ বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল (Final) ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে! ইডেনেও আয়োজিত হতে পারে সেমিফাইনালের ম্যাচ।

ইডেনে (Eden) সেমিফাইনাল ম্যাচ হবে কি না, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। এর অন্যতম কারণ ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের ম্যাচ ভারতে খেলবে না। তাই তারা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচ হত শ্রীলঙ্কায় (Srilanka)। আর আয়োজক দেশ হিসেবে ঘরের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ পাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। আর ভারত (India) যদি সেমিতে ওঠে তাহলে সেই ম্যাচ হত মুম্বইয়ে। অন্যদিকে ইডেনে ম্যাচ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও খবর : নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার যাদবের স্ত্রী, দাম শুনলে চমকে উঠবেন!

কিন্তু বিধাতা হয়তো অন্য চিত্রনাট্য তৈরি করে রেখেছেন। কারণ, টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমি ফাইনালের দৌড় থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিতি যাওয়া পাকিস্তানের কাছে কার্যত অসম্ভব। কারণ পরের পর্বে যেতে হলে, তাদেরকে বড় ব্যবধানে জিততে হবে। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সলমন আলি আঘারা বিশ্বকাপ থেকে একপ্রকার ছিটকে গিয়েছেন।

শ্রীলঙ্কা ইতিমধ্যে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে ছিটকে গিয়েছে। আর পাকিস্তানও যদি সেমির দৌড় থেকে ছিটকে যায়। তাহলে ভারতের মাটিতে হবে বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল। ইতিমধ্যে সেমি ফাইনালে জায়গা পাকা করেছে ইংল্যান্ড। ভারত শেষ চারে উঠলে, এই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। অন্যদিকে অন্য যে দুই দল সেমি ফাইনালে উঠবে, সেই ম্যাচ ইডেনে হতে আর কোনও বাধা রইল না।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor