Thursday, May 28, 2026
HomeScrollবিশ্বকাপের মাঝেই মুম্বইয়ে রুদ্ধদ্বার বৈঠক সৌরভের! সঙ্গে কে ছিলেন জানেন?
Sourav Ganguly

বিশ্বকাপের মাঝেই মুম্বইয়ে রুদ্ধদ্বার বৈঠক সৌরভের! সঙ্গে কে ছিলেন জানেন?

ইডেনে যখন মহারণের ব্যস্ততা, তখন মুম্বইয়ে কেন পাড়ি দিলেন মহারাজ?

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) রোমাঞ্চ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই মিলেমিশে একাকার হল ক্রিকেট ও বিনোদন জগৎ। সুপার এইট পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই মুম্বইয়ে নীরবে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে কে ছিলেন? কী নিয়ে বৈঠক করলেন ক্রিকেটের মহারাজ? চলুন দেখে নেওয়া যাক।

আগামী ১ মার্চ ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ ঘিরে ইতিমধ্যেই সিএবি-তে ব্যস্ততা তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যেই মুম্বইয়ে দেখা গেল সৌরভকে। বৈঠকের অন্য প্রান্তে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। কারণ, বহু প্রতীক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly Biopic) কাজ এগোচ্ছে জোরকদমে, যেখানে মহারাজের ভূমিকায় দেখা যাবে রাজকুমারকেই।

আরও পড়ুন: প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ! দেখুন বিনোদন জগতের তোলপাড় করা খবর

এদিন রাজকুমারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করলেন সৌরভ। ছবির প্রযোজনা সংস্থা, পরিচালকদল এবং সৌরভের বাল্যবন্ধু তথা সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাসও উপস্থিত ছিলেন বৈঠকে। বায়োপিকের চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, প্রস্তুতি—সব দিক নিয়েই বিশদে কথা হয়েছে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন একটাই, কবে হবে এই বহুল আলোচিত বায়োপিকের শুভ মহরৎ? ক্রিকেটপ্রেমী ও সৌরভভক্তদের অপেক্ষা যে আরও বেড়েই চলেছে, তা বলাই বাহুল্য।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO