Friday, February 27, 2026
Homeদিল্লিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত ১ শিশু

দিল্লিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত ১ শিশু

ওয়েব ডেস্ক: সাত সকালে ভয়ানক শব্দে কেঁপে উঠলো দিল্লি (Delhi)। আজ সোমবার দিল্লির নানগ্লোয়িতে (Nangloi) বাড়ির একাংশ ভেঙে প্রাণ হারালো এক শিশু। দুর্ঘটনায় আহত আরও দুই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, এখনও ওই এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ জারি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ি নির্মাণের সময় ভুলভ্রান্তির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার সকাল সাতটার দিকে হঠাৎই ওই বাড়িটির একতলার বারান্দার অংশ ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়ির মধ্যে বছর এক শিশু এবং দুই যুবক ছিল। বাড়ির ভিতরে থাকায় ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনজন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) এবং দমকল বাহিনী (Fire brigade)। তাঁদের প্রচেষ্টায় তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে (Nearby Hospital) নিয়ে গেলেও চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর বয়স আট বছর। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।

আরও পড়ুন: দুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

অন্যদিকে, আহত দুই যুবকের অবস্থা স্থিতিশীল (Better Condition) বলেই খবর হাসপাতাল সূত্রে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িটি তৈরির সময়ে বেনিয়ম নজরে এসেছিল। যার ফলে সময় এগোতেই ফাটল ধরতে শুরু করে বাড়িটিতে। তাই এই ঘটনায় আবারও একবার প্রশ্ন উঠছে পুরসভার দিকে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin