Sunday, April 26, 2026
Homeমল্লভূমে গড়াল রাধা মদন গোপাল জিউয়ের রথের চাকা, উন্মাদনা বিষ্ণুপুরে

মল্লভূমে গড়াল রাধা মদন গোপাল জিউয়ের রথের চাকা, উন্মাদনা বিষ্ণুপুরে

বিষ্ণুপুর: প্রাচীন মল্লভূমে (Mallabhum) জড়িয়ে রয়েছে নানান ইতিহাস (History)। এই ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে বহু প্রাচীন উৎসব (Festival)। এই উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল রথযাত্রা উৎসব (Rath Yatra)। আজও সেই ইতিহাসের সাক্ষী হিসেবে সাড়ম্বরে পালিত হল মল্ল রাজাদের প্রাচীন রথযাত্রা উৎসব (Rath Yatra)। প্রাচীন রীতি মেনেই মল্লভূম বিষ্ণুপুরে (Mallabhum Bishnupur) তিনশো পঞ্চাশ বছরের বেশি প্রাচীন রথের রশিতে টান দিলেন অগণিত ভক্তবৃন্দ (Devotees)। রথে সওয়ার হলেন ঠাকুর রাধা মদন গোপাল জিউ।

উল্লেখ্য, ১৬৬৫ খ্রিস্টাব্দে বিষ্ণুপুর (Bishnupur) শহরের মাধবগঞ্জে মল্লরাজা বীর সিংহের স্ত্রী রানী শিরোমণি মাকড়া পাথরের মদন গোপাল মন্দির নির্মাণ করেন। মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল জিউ। এই মন্দিরের অনুকরণেই তৈরি করা হয় পিতলের রথ। মল্লরাজাদের সময় থেকেই এই রথযাত্রা উৎসবের (Rath Yatra) সূচনা হয়। যা আজ থেকে সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন। প্রতিবছর রথের দিন মন্দিরের প্রধান বিগ্রহ রাধা মদন গোপালের বিগ্রহকে বাদ্য যন্ত্র ও কীর্তনের মধ্য দিয়ে নিয়ে আসা হয় রথে। রথের মধ্যে চলে পুজো অর্চনা ও আরতি । এরপর শুরু হয় রথের রশিতে টান দেওয়ার পর্ব।

আরও পড়ুন:আসছে ঐতিহাসিক মুহূর্ত, দিঘায় গড়াবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথের চাকা

দুরদুরান্ত থেকে বহু মানুষ রথের দড়িতে টান দেওয়ার ও পুণ্য অর্জনের জন্য উপস্থিত হন। প্রাচীন নিয়ম মেনে আজও সমানভাবে এই রথের উৎসব পালন করে চলেছেন বর্তমান উৎসব কমিটি। এই রথের বিশেষত্ব এখানকার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সওয়ার হন না। রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। তাঁকে ঘিরেই বিষ্ণুপুরের রথযাত্রা উৎসবে উপচে পড়ল ভক্তদের ভীড়।

বিষ্ণুপুরের ১১ পাড়া উৎসব কমিটি এই উৎসব পরিচালনা করে। রথযাত্রাকে ঘিরে শুরু হয়ে যায় প্রাচীন মল্লভূমের উন্মাদনা। সোজা রথের মধ্য দিয়ে শুরু হয় উল্টো রথযাত্রার কাউন্ট ডাউন। আজ শুক্রবার থেকে উল্টো রথ পর্যন্ত নানান অনুষ্ঠান চলবে। শুক্রবার থেকে আগামী ৭ দিন মন্দির চত্বরে নানান ভক্তিমূলক অনুষ্ঠান, কীর্তনের অনুষ্ঠান চলবে। প্রতিদিন বিশেষ দেবভোগের প্রসাদ গ্রহণের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। ঠাকুর রাধা মদন গোপাল জিউ এর রথ মানেই বিষ্ণুপুরের (Bishnupur) মানুষের কাছে একটা আলাদা আবেগ বলছেন ভক্তরা। আজ রাজা নেই, কিন্তু রাজাদের অস্তিত্ব আজও টিকে রয়েছে মল্লভূমের মাটিতে। আর সেই প্রাচীন ইতিহাসকে বাঁচিয়ে রেখে রথযাত্রা উৎসবকে পালন করে চলেছে মাধবগঞ্জের উৎসব কমিটি।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188