Monday, August 17, 2026
Homeআসছে ঐতিহাসিক মুহূর্ত, দিঘায় গড়াবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথের চাকা

আসছে ঐতিহাসিক মুহূর্ত, দিঘায় গড়াবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথের চাকা

দিঘা: প্রস্তুতি পর্ব শেষ। শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম হতে চলেছে রাজ্যের সৈকত শহর দিঘায় (Digha)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাত ধরে এই প্রথমবার দিঘায় পালিত হতে চলেছে রথযাত্রা। এ বছরই সেখানে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হয়েছে। এবার রথযাত্রা উপলক্ষে শুক্রবার সাজো সাজো রব। প্রথমবার রথযাত্রা উপলক্ষে বিপুল পরিমাণ পর্যটক এবং দর্শনার্থী সমাগম হয়েছে দিঘায়।

দিঘায় রথযাত্রার একদম সামনের রথে থাকছে বলভদ্রের রথ তালধ্বজ। এই রথটির উচ্চতা ২৯ ফুট। সবুজ এবং লাল রঙে চিত্রায়িত করা হয়েছে। রথের সামনে রয়েছে চারটি কালো রঙের প্রতীকী ঘোড়া।

রথযাত্রায় ঠিক মাঝখানে থাকছে সুভদ্রার রথ দর্পদলন। রথের উচ্চতা ২৮ ফুট। রথের সামনে রয়েছে কমলা রঙের চারটি প্রতীকী ঘোড়া।

আরও পড়ুন: দিঘা থেকে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী , কি বললেন দেখুন

রথযাত্রার একেবারে শেষে থাকছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। লাল এবং হলুদ রঙে সেজেছে এই রথ। ৩০ ফুট লম্বা এবং ২২ ফুট চওড়া। রথের চারদিকে নয়জন পার্শ্ব দেবতার ছবি রাখা হয়েছে।

রঘুরাজপুরের পটচিত্রের অনুকরণে তিনটি রথের চিত্রায়ন করা হয়েছে। তিনটি রথ সাজানোর দায়িত্বে রয়েছে হিডকো কর্তৃপক্ষ। জগন্নাথ দেবের রথের সামনে প্রতীকী চারটি সাদা ঘোড়া রয়েছে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

সকাল ন’টায় জগন্নাথ মন্দিরে পুজো হওয়ার পর হবে ছাপ্পান্ন ভোগ। দুপুর ২.৩০টেয় রথের রশিতে টান পড়বে। এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। রথের দড়িতে টান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির সংলগ্ন বেশ খানিকটা অঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor