Saturday, March 14, 2026
Homeছক্কা, সেঞ্চুরি, ডিগবাজি! ইংরেজদের ঘরের মাঠে পন্থের দাদাগিরি

ছক্কা, সেঞ্চুরি, ডিগবাজি! ইংরেজদের ঘরের মাঠে পন্থের দাদাগিরি

ওয়েব ডেস্ক: প্রথমে এক হাতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, পরে মাঠের মধ্যেই ডিগবাজি। শরীরে যে ফিটনেসের এক ফোঁটাও ঘাটতি নেই, তা লিডস টেস্টের দ্বিতীয় দিনেই বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চির পরিচিত স্টাইলে শতরান হাঁকানোর পর নিজের স্টাইলে সেলিব্রেশন করলেন ভারতীয় দলের এই উদীয়মান তারকা। আইপিএল-এর ব্যর্থতার লেশমাত্র দেখা গেল না পন্থের ব্যাটিংয়ে। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে (Anderson-Tendulkar Trophy) প্রথম টেস্টে আরও বেশি পরিণত দেখাল তাঁকে।

লিডস টেস্টে (Leeds Test) এখনও অবধি শুধুমাত্র টসটাই হেরেছে ভারত (India Cricket Team)। তারপর থেকে লাগাতার সবকটি সেশনে দলকে এগিয়ে রেখেছে ব্যাটাররা। গতকালকেই সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। আর আজ শতরান করলেন ঋষভ পন্থ। ১৪৬ বলে ১০টি চার এবং চারটি ছক্কার মাধ্যমে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এমনকি শতরানের গণ্ডি টপকাতেও সেই ছক্কাই মারলেন তিনি।

আরও পড়ুন: লিডসে অনবদ্য হাফ-সেঞ্চুরি! ধোনিকে টপকে শীর্ষে ঋষভ পন্থ

শুধু তাই নয়, শনিবার লিডসে ধোনির আরও একটি রেকর্ডে (MS Dhoni Records) ভাগ বসিয়েছেন ঋষভ। টেস্ট ক্রিকেটে ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে সবথেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় এখন শীর্ষস্থানে পন্থ। সব মিলিয়ে সাতটি শতরান করেছেন তিনি। এর আগে ধোনির সঙ্গে যুগ্মভাবে তালিকার প্রথমে ছিলেন পন্থ। এখন এই তালিকায় ধোনির পর তৃতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা।

বিগত আইপিএল-এর আগে মেগা নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছিলেন ঋষভ। কিন্তু টুর্নামেন্টে আশানুরূপ পার্ফরম করতে পারেননি তিনি। তবে মরসুমের শেষের দিকে সেঞ্চুরি করে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন পন্থ। আর সেটারই প্রতিফলন দেখা গেল লিডস টেস্টের দ্বিতীয় দিনেই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel