Friday, June 19, 2026
Homeট্রাম্পের আমেরিকা সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান মোদির

ট্রাম্পের আমেরিকা সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান মোদির

ওয়েবডেস্ক-  আমেরিকা সফরের (America Visit) জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি যেতে পারছেন না।  জি-৭ বৈঠকের (G-7) সময় কানাডায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় তাঁকে ওয়াশিংটন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মোদি।

শুক্রবার ওড়িশার (Odisha) বিজেপি সরকারের (Bjp Government) এক বছর পূর্তি প্রধানমন্ত্রী বলেন, জগন্নাথ ভূমে আসার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাখ্যান করেছেন। আমি জি-৭ বৈঠকে যোগ দিতে কানাডা গিয়েছিলাম। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ফোন করে আমায় বলেন, কানাডায় যখন এসেছেন তখন আমেরিকাও ঘুরে যান। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করব, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে আমি বিনীতভাবে জানিয়ে দিই, আমাকে  আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কিন্তু দেশে ফিরেই আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে।

প্রধানমন্ত্রী ওড়িশায় ১৮,৬০০ কোটি টাকার ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। “ওড়িশা ভিশন ডকুমেন্ট” উন্মোচন করেন এবং নতুন ট্রেনের সূচনা করেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন- আহমেদাবাদ বিমান বিপর্যয়, ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিল DGCA

প্রধানমন্ত্রী বলেন, ওড়িশায় বিজেপি সরকার খুব সাফল্যের এক বছর পূর্ণ করেছে। আজ ২০ জুন একটি বিশেষ দিন। এই বার্ষিকী কেবল সরকারের নয়; এটি সুশাসন প্রতিষ্ঠার বার্ষিকী। এই একবছর ধরে বিজেপি মানুষকে পরিষেবা দিয়েছে ও বিশ্বাস অর্জন করেছে। আমি আমার হৃদয় থেকে ওড়িশার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মোহন মাঝি সহ তাঁর গোটা দলকে অনেক শুভেচ্ছা।

ভুবনেশ্বরের ওই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরই ওড়িশার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের রত্ন ভাণ্ডার পুনরায় খুলে দেওয়া হয়েছে। কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, স্বাধীনতার পরের কয়েক বছর দশক ধরে দেশের মানুষ কংগ্রেস মডেল দেখেছে। কিন্তু সুশাসন ছিল না। উন্নয়ন হয়নি, আর তা হলেও ছিল বিলম্বিত ও দুর্নীতিতে ভরা। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশক ধরে একাধিক জায়গায় প্রথমবার বিজেপি সরকার এসেছে। সেই সব জায়গায় শুধু সরকারে পরিবর্তন হয়েছে তাই নয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto