Saturday, June 20, 2026
Homeবিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন রজার বিনি?

বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন রজার বিনি?

স্পোর্টস ডেস্ক: বিসিসিআই (BCCI) সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন রজার বিনি (Roger Binny)? এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত। এও জানা যাচ্ছে, সহ-সভাপতি পদে থাকা রাজীব শুক্লাকে (Rajeev Shukla) ‘প্রোমোশন’ দেওয়া হবে। আপাতত তিন মাসের জন্য পদ সামলাবেন তিনি, তারপর পরবর্তী মেয়াদের জন্য মনোনয়ন পেশ করতে পারবেন।

আগামী ১৯ জুলাই ৭০ বছর বয়স হতে চলেছে বিনির। ভারতীয় বোর্ডে প্রযোজ্য হওয়া লোধা কমিটির আইন অনুযায়ী ৭০ বছর বয়স হলে আর কোনও পদে থাকা যায় না। বিনিকে সরে যেতে হবে। ২০২২ সালের অক্টোবর মাসে বিসিসিআই-এর ৩৬তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। তাঁর আগে এই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আরও পড়ুন: একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল

বিনির সভাপতিত্বের সময়েই দু’ দুটো আইসিসি ট্রফি জিতেছে ভারত। প্রথমে ২০২৪ টি২০ বিশ্বকাপ এবং তারপর ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর আমলেই মেয়েদের আইপিএল শুরু হয়েছে। দেশে মেয়েদের ক্রিকেটের প্রসারে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে পর্যন্ত রাজীব শুক্লা সভাপতির দায়িত্ব পালন করবেন বলে খবর। তারপরে পূর্ণমেয়াদের সভাপতি হওয়ার জন্য মনোনয়ন জমা দিতে পারবেন।

দেখুন খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto