Saturday, June 20, 2026
Homeদাবিপত্র ছাড়াই বরাদ্দ ১২৫ একর জমি, পর্ষদের সমালোচনায় সুপ্রিম কোর্ট

দাবিপত্র ছাড়াই বরাদ্দ ১২৫ একর জমি, পর্ষদের সমালোচনায় সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: দুই মাসে ১২৫ একর জমি দাবিপত্র ছাড়াই বরাদ্দ করায় উত্তরপ্রদেশ (Uttar Pradesh) শিল্প উন্নয়ন পর্ষদের সমালোচনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিল্পের জমি বরাদ্দে সংস্কার প্রয়োজন বলে সুপারিশ। আর্থিক শর্ত পূরণে ব্যর্থ কমলা নেহরু মেমোরিয়াল ট্রাস্টকে (Kamla Nehru Memorial Trust) ১২৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নেওয়া উত্তরপ্রদেশ রাজ্য শিল্প উন্নয়ন পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দিল শীর্ষ আদালত। যদিও এই জমি বরাদ্দ ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে জানিয়ে কড়া সমালোচনা আদালতের। কারণ, মাত্র দুই মাসে ১২৫ একর জমি যেভাবে বরাদ্দ করা হয়েছে, তাতে জনস্বার্থ কতটা রয়েছে, তা নিয়ে আদালত সন্দিহান।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের অভিমত, রাষ্ট্র তথা রাজ্যের হাতে যে সম্পদ রয়েছে, তা বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। দেখতে হবে, সেখানে কতটা জনস্বার্থ পালিত হচ্ছে, বেসরকারি স্বার্থ নয়।

আরও পড়ুন: প্রতিবেশীকে পোষ্যের কামড়, মালিকের চার মাসের কারাবাস!

প্রতিযোগিতামূলক পদ্ধতি ছাড়াই যেভাবে জমি বরাদ্দ করা হচ্ছে, সেখানে স্বচ্ছতা বজায় রাখার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। ফলে নাগরিকের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি বলে অভিমত আদালতের।

২০০৩ সালের সেপ্টেম্বরে কমলা নেহরু মেমোরিয়াল ট্রাস্টকে জমি বরাদ্দ করা হয়। ২০০৬ সালের ডিসেম্বরে আর্থিক শর্ত না মানায় সেই সিদ্ধান্ত বাতিল। সেই সিদ্ধান্ত প্রথমে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) ও পরে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে ওই ট্রাস্ট। সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দেওয়ায় ২০১৭ সালে হাইকোর্টে সরকারি সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সেই রায় চ্যালেঞ্জ করে ট্রাস্ট ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto