Wednesday, May 20, 2026
Homeসপ্তাহান্তে মেট্রো-বিভ্রাট, ব্যাহত পরিষেবা, কয়েক ঘণ্টা পর স্বাভাবিক চলাচল

সপ্তাহান্তে মেট্রো-বিভ্রাট, ব্যাহত পরিষেবা, কয়েক ঘণ্টা পর স্বাভাবিক চলাচল

কলকাতা: সপ্তাহান্তে মেট্রো বিভ্রাট। শনিবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়, যার জেরে মেট্রো (Kolkata Metro) পরিষেবা থমকে যায়। শনিবার দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে যান্ত্রিক ত্রুটির (Technical Problem in Kolkata Metro) কারণে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো (Metro Services Disrupted Maidan to Kavi Subhas station) চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে। মেট্রোয় সমস্যার জেরে বিপাকে পড়লেন যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অন্য বিকল্পের ব্যবস্থা করতে হয়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ৩টে ৩২ মিনিট নাগাদ মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায়। হঠাৎ একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। আপ ও ডাউনে পরপর দাঁড়িয়ে যায় রেকগুলি। দরজা খুলে যায়। যাত্রীদের মেট্রো থেকে নেম যেতে বলা হয়। শনিবার বলে অনেক অফিস কাছারিতেই অর্ধদিবস কাজ হয়। সপ্তাহের শেষে অনেকেই কেনাকাটা বা ঘুরতে যাওয়ার জন্য মেট্রোর উপর ভরসা করেন। মেট্রো বন্ধের কারণে বিপাকে পড়েছেন সেই সমস্ত অফিসফেরত ও সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: কসবা কাণ্ডে ৭ ঘণ্টার CCTV ফুটেজ পুলিশের হাতে, তদন্তে SIT গঠন

জানা গিয়েছে, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার পরিষেবা থমকে গিয়েছিল। কিছুক্ষণ পরে ময়দান- দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো শুরু হয়। এই স্টেশনগুলির মাঝে আপ-ডাউনেই মেট্রো চলছে। অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। পৌনে পাঁচটা নাগাদ আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হয়। ব্যস্ততম সময়ে এই বিভ্রাটে সমস্যায় যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়েই ক্ষোভ উগড়ে দেন তাঁরা। কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। বেশির ভাগদিনই মেট্রোয় কোনও না কোনও সমস্যার কারণে ভোগান্তিতে পরতে হচ্ছে যাত্রীদের। যাত্রাদের একাংশের অভিযোগ, কখনও দেরিতে মেলে মেট্রো তো কখনও চলে না এসি। আবার কোনও সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে স্টেশনে। দীর্ঘদিন এই সমস্যায় পড়ে ক্ষুব্ধ যাত্রীরা।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot