Thursday, March 12, 2026
Homeরানিগঞ্জ সিয়ারসোল রাজবাড়ির পিতলের রথ এত ভারী, টানা হয় লরি দিয়ে

রানিগঞ্জ সিয়ারসোল রাজবাড়ির পিতলের রথ এত ভারী, টানা হয় লরি দিয়ে

রানিগঞ্জ: রথযাত্রা ঘিরে মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষ। শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বনেদি রথযাত্রাকে ঘিরে এবারেও উৎসাহ উদ্দীপনার খামতি নেই। যেমন কয়লাঞ্চল শহর রানিগঞ্জের (Raniganj) সিয়ারসোল রাজবাড়ির রথ (Searsole Rathyatra)। শুক্রবার সকালে সিয়ারসোলের (Searsole) মালিয়া পরিবার কুলদেবতা দামোদর চন্দ্র জিউকে পুজো করে রথে চাপায়। তারপর নতুন রাজবাড়ি থেকে পুরানো রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। রথটি অনেক পুরনো ও ভারী। আগে উৎকল সমাজের শ্রমিকরা রথ টানতেন। তবে এখন বড় লরি দিয়ে রথ টানা হয়। আজ রথযাত্রা উপলক্ষ্যে প্রাচীন রথের মেলাও (Rath Yatra Fair) বসেছে।

রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৮৩৬ সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে সিয়ারসোলের রথযাত্রা শুরু হয়। তখন কাঠের রথ ছিল। পরে সেটিতে আগুন লাগলে হাওড়া থেকে পিতলের রথ আনা হয়। ১৯২২ সালে ফের পিতলের আচ্ছাদনে ৩৫ ফুট উঁচু রথ সাজিয়ে তোলা হয়।

আরও পড়ুন:শুরু হবে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন এলাকা?

মাহেশের আদলে তৈরি সিয়ারসোলের রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র। কাঠের রথের হিসেবে ধরলে ১৮৯ বছরের পুরনো সিয়ারসোল রাজবাড়ির রথ। তবে রাজবাড়ির সঙ্গে এখন অবশ্য রথের সামগ্রিক পরিচালনায় রয়েছে সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। উল্টোরথ হয় নবম দিনে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast