Friday, March 13, 2026
Homeভারত-পাক দ্বন্দ্ব থামিয়েছে আমেরিকা, ফের দাবি ট্রাম্পের

ভারত-পাক দ্বন্দ্ব থামিয়েছে আমেরিকা, ফের দাবি ট্রাম্পের

ওয়েব ডেস্ক: আরও একবার ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে উত্তেজনা প্রশমিত করার কৃতিত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি এও বললেন, সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকিয়ে দিয়েছে আমেরিকা। ইলন মাস্ককে (Elon Musk) পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বললেন, “আমরা ভারত ও পাকিস্তানকে লড়াই করা থেকে থামিয়েছি। আমার বিশ্বাস ওই লড়াইয়ে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারত।” তবে শান্তি ফেরার জন্য নিজের দেশের প্রশাসনের পাশাপাশি ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন ট্রাম্প।

বাণিজ্যের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “আমরা এমন লোকজনের সঙ্গে বাণিজ্য করতে পারি না যারা একে অপরের প্রতি গুলি চালাচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে।” ভারত-পাকিস্তানের প্রশংসা করলেও মার্কিন প্রেসিডেন্ট নিজের দেশের প্রশাসন এবং সামরিক শক্তির কথা বেশি করে বলেছেন। সারা বিশ্বে সংঘাত বন্ধ করতে আমেরিকার ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন: আইফোন তৈরিতে ভারত অনেক পিছনে ফেলল চীনকে?

তবে ট্রাম্প যতবারই এই দাবি করুন না কেন, নয়াদিল্লি (New Delhi) এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড়। পরিষ্কার জানানো হয়েছে, ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে দুই দেশের ডিজিএমও-র (DGMO) মধ্যে আলোচনার ফসল। তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি ভারত বারবার খারিজ করেছে। জোর দিয়ে বলা হয়েছে, নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে নিরন্তর আলোচনার পরেই সবকিছু হয়েছে।

এদিকে ট্রাম্পের বারংবার একই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৈঃশব্দ নিয়ে তুমুল আক্রমণ করেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, “বাণিজ্যের কারণে আমি ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করে দিয়েছি, ট্রাম্প এই কথা ন’বার বললেন। প্রধানমন্ত্রী মোদি, এই ইস্যুতে আপনার নীরবতা অসহ্য হয়ে দাঁড়িয়েছে।”

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel