Tuesday, June 9, 2026
Homeহেয়ার সিরাম নাকি তেল কীসে থাকে চুল তাজা?

হেয়ার সিরাম নাকি তেল কীসে থাকে চুল তাজা?

ওয়েব ডেস্ক: চুলের যত্নে (Hair Care) নারকেল তেলের (Coconut Oil) যে কোনও বিকল্প নেই, তা বলাবাহুল্য। তবে বর্তমান প্রজন্মের (New Generation) কাছে তেল এখন অতীত। তেলা চুলে (Oily Hair) বাইরে বেরোতেই চায় না তাঁরা। চুলের জেল্লা (Shiny Hair) বাড়াতে তেলের বদলে তাঁরা হাতে তুলে নেয় নানান ব্র্যান্ডের হেয়ার সিরাম (Hair Serum)। তবে প্রশ্ন এখানেই। আদৌ কি চুলের খেয়াল রাখে এই নামীদামী ব্র্যান্ডের হেয়ার সিরাম? নাকি মা ঠাকুমাদের নারকেল তেলই (Coconut Oil) চুলের যত্নে সেরা চয়েস (Best Choice)? এই দুইয়ের মাঝে কোনটা উপকারী তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। এমন সমস্যাতে কি আপনিও? তাহলে ঝটপট জেনে নিন চুলের যত্নে কোনটা সেরা।

হেয়ার সিরামের কার্যকারিতা:
নারকেল বা অন্যান্য তেল উপকারী হলেও খুব চিটচিটে। হেয়ার সিরাম (Hair Serum) তার তুলনায় অনেক হালকা। সিরাম চুলের জেল্লা (Shiny Hair)  বাড়িয়ে চুলকে ভাল রাখে। চুলের জট কাটিয়ে চুলকে ঝলমলে রাখে। এলোমেলো চুলকে ঠিক করে। এখনকার দিনে অনেকেই চুলে তাপ ব্যবহার করেন। হেয়ার সিরাম সেই তাপ থেকে চুলকে বাঁচিয়ে রাখে। পাশাপাশি রোদের তাপ (Heat), ধুলো-বালি (Dust) থেকে চুলকে রক্ষা করে।

আরও পড়ুন: বর্ষায় কেমন জামা কাপড় পরবেন তা নিয়ে চিন্তায়? দেখুন

তেলের উপকারিতা:
কথাতেই আছে ‘জলে চুন তাজা তেলে চুল তাজা’। হেয়ার সিরাম (Hair Serum) চুলের জেল্লা বাড়ায় ঠিকই। তবে স্ক্যাল্পকে ভাল রাখে না। চুলের পুষ্টিতেও বিশেষ কোনও প্রভাব ফেলে না। এদিকে নারকেল তেলই ম্যাজিক দেখায়। চুলের গোড়ায় পুষ্টি জোগান সহ স্ক্যাল্পেরও যত্ন নেয় তেল। চুলের তেল ব্যবহারে নতুন চুল যেমন উঁকি দেয় তেমনই চুল পড়াও হ্রাস হয়। শুষ্ক কাঠকাঠ চুলের সমস্যাকেও বিদায় জানায় তেল। যা হেয়ার সিরাম মাখলে কখনওই মেলে না।

কীসে ভরসা রাখবেন? 
আসলে হেয়ার সিরাম একরকম কাজ করে। আবার নারকেল বা অন্যান্য তেলের কাজ আলদা। চুলের যত্নের তালিকায় তাই দুটিই বেছে নিতে পারেন। চুলে শ্যাম্পু (Shampoo) লাগানোর আগে স্ক্যাল্পে ও চুলে ভাল করে তেল লাগিয়ে নিতে হবে। এরপর ভেজা চুলে অল্প পরিমাণ সিরাম চুলে লাগিয়ে নিতে হবে। তবে স্ক্যাল্পে বাদ দিয়ে সিরাম ব্যবহার করবেন । প্রাচীন ও নয়া দুই উপায়ে মিলেমিশেই ঝলমলে হবে আপনার চুল।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188