Friday, March 13, 2026
Home‘মাই সিটি কলকাতা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে পুরসভা

‘মাই সিটি কলকাতা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে পুরসভা

ওয়েব ডেস্ক: পর্যটকদের সুবিধার্থে এবার  নতুন মোবাইল অ্যাপ চালু করতে চলেছে কলকাতা পুরসভা। যার নাম মাই সিটি কলকাতা। এই অ্যপের মূলত কাজ শহরে ঘুরতে আসা পর্যটক বা নতুনদের জন্য একপ্রকার ডিজিটাল গাইড হবে এই অ্যাপ। তারা কোথায় থাকবেন, কী খাবেন, কোথায় কেনাকাটা করবেন, সারাদিন কোন কেন জায়গায় ঘোরাঘুরি করবেন , সবটা পেয়ে যাবেন এক জায়গায়।

পর্যটকদের সুবিধার দিকে নজর রেখেই কলকাতা পুরসভার এই উদ্যোগ। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগের মেয়র পারিযদ সন্দীপন সাহার উদ্যোগে এই অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপের লক্ষ্য হল শহরে আসা পর্যটকদের গাইড করা । সহজ ও সুবিধাজনক ভাবে কলকাতা ঘোরার অভিজ্ঞতা গোড়ে তোলা। এই শহরে এটি নতুনদের জন্য একধরনের ডিজিটাল নির্দেশিকা হিসেবে কাজ করবে। মাই সিটি কলকাতা অ্যাপে শহরের দর্শনীয় স্থান, জনপ্রিয় খাবার, ভ্রমণ এবং স্বাস্থ্য সংক্রান্ত নানা দরকারি তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য কোথায় বেড়াতে যেতে পারেন?  দর্শনীয় স্থান, বিভিন্ন খাবার, শপিং-র অপশন রয়েছে। এছাড়াও, কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র কোথায় আছে, সেই তথ্যও মিলবে এই অ্যাপে।

আরও পড়ুন: স্লোগানেই হার, নাকি সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব?

এই অ্যাপ আপনি অ্যান্ড্রোয়েড বা আইফোন দুই ধরনের মোবাইলেই ডাউনলোড করতে পারবেন। সন্দীপন সাহা জানিয়েছেন, অনেক পর্যটকই কলকাতায় এসে কী দেখবেন, কোথায় যাবেন, কী খাবেন? এই নিয়ে দ্বিধায় থাকেন। সেই সমস্যার সমাধান করতেই একটি অ্যাপের মাধ্যমে সব দরকারি তথ্য এক জায়গায় এনে দেওয়া হয়েছে।অ্যাপের একটি বিশেষ ফিচার হল কিউ কোড। শহরের নানা জায়গায় রাখা নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেই সেই জায়গা বা তার আশপাশের আকর্ষণীয় জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel