Sunday, June 14, 2026
HomeScrollতামিল রাজনীতিতে ‘থলপতি ফ্যাক্টর’! বিজয়কে জোটে টানতে উপমুখ্যমন্ত্রীর অফার বিজেপির!
Vijay Thalapathy

তামিল রাজনীতিতে ‘থলপতি ফ্যাক্টর’! বিজয়কে জোটে টানতে উপমুখ্যমন্ত্রীর অফার বিজেপির!

বিজয়কে নিজেদের জোটে টানতে মরিয়া বিজেপি

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamilnadu Election) আসন্ন বিধানসভা নির্বাচন (Legislative Assembly Election) ঘিরে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয় (Thalapathy Vijay) রাজনীতির ময়দানে নামার ঘোষণা করার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনা তুঙ্গে। প্রথমদিকে শোনা যাচ্ছিল, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাত ধরে ইন্ডিয়া (INDIA) জোটে যেতে পারেন। তবে ভোট যত এগোচ্ছে, সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

সূত্রের খবর, বিজয়কে নিজেদের জোটে টানতে এখন মরিয়া বিজেপি। এমনকি তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। জানা গিয়েছে, তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে প্রায় ৮০টি আসন বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাঝগম (TVK)-কে ছেড়ে দিতেও রাজি গেরুয়া শিবির।

আরও পড়ুন: মুম্বইয়ে বড় চোরাচালান চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ৬

তবে এতেই সন্তুষ্ট নন বিজয়। সূত্রের দাবি, তিনি উপমুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর পদ চান। সেই দাবি পূরণ না হলে বিজেপির সঙ্গে জোট করা নিয়ে তিনি শেষ পর্যন্ত রাজি হবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে, অন্য এক রাজ্যের এক উপমুখ্যমন্ত্রীর মাধ্যমে বিজয়ের সঙ্গে আলোচনাও চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের হিসাব, তামিলনাড়ুতে বিজয়ের বিপুল জনপ্রিয়তা যদি ভোটে প্রতিফলিত হয়, তাহলে তা বিজেপির পক্ষে বড় ফায়দা এনে দিতে পারে। বিশেষ করে, তাঁর দলের ভোটের একটি অংশও যদি বিজেপির দিকে আসে, তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটতে পারে বলে মনে করছে তারা।

অন্যদিকে, বিজয়ের দল টিভিকে-র অন্দরে বিজেপির সঙ্গে জোট নিয়ে সংশয় রয়েছে। সদ্য গঠিত দলটি তামিল রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। ফলে বিজেপির সঙ্গে জোট করলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা দলের একাংশের।

এই পরিস্থিতিতে বিজয় এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে। মুখ্যমন্ত্রীর কুর্সির সম্ভাবনা নাকি স্বাধীন রাজনৈতিক অবস্থান, কোন পথে হাঁটবেন তিনি? তাঁর সিদ্ধান্তেই কি বদলে যাবে তামিলনাড়ুর ভোটের অঙ্ক, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d