Sunday, July 19, 2026
HomeBig newsবাংলায় ভোট কবে? বিরাট ঘোষণা কমিশনের
West Bengal Assembly Election 2026

বাংলায় ভোট কবে? বিরাট ঘোষণা কমিশনের

পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

ওয়েবডেস্ক- বাংলায় দুই দফায় ভোট। ২৩ এপ্রিল আর ২৯ এপ্রিল বাংলায় ভোট। ৪ মে ভোট গণনা। বড় ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission) । 

 বাংলা-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন।

রবিবার ভোট ঘোষণা আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, সুষ্ঠু ও অবাধ ভোটের প্রতিশ্রুতি। সব ভোটাররা বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আপনার ভোট আপনার পছন্দ।

মুখ্য নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। মোট বিধানসভা কেন্দ্র ৮২৪। পশ্চিমবঙ্গে ভোটারে সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটারে সংখ্যা ১,১৫২ জন।  মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার বলেন, গত কয়েকদিনে নির্বাচন কমিশন ভোটমুখী সব রাজ্যে ঘুরে এসেছে। রাজ্যে ঘুরে বৈঠক করেছে। নতুন ভোটারদের সঙ্গে কথা বলেছে কমিশন।

আরও পড়ুন-  বাংলায় ভোট কত দফায়? কবে কোথায় ভোটগ্রহণ? দেখে নিন একনজরে

রাজ্য-নির্বাচনের সংঘাতের মধ্যে আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল। সম্প্রতি দিন কয়েক আগেই রাজ্যে আসে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) । পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হবে, তা নয়ে স্পষ্ট বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। তখনই তিনি জানিয়ে দেন, কোনও রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে ভোট শীঘ্রই ভোট ঘোষণা করবেন।

এই দুদিনের সফরে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের (Chief Electoral Officer Manoj Agarwal) সঙ্গে বৈঠক সারেন তিনি। দু’জনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়। ভোটমুখী বাংলায় যাতে কোনও ভাবে অশান্তি না হয়, সে নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। অশান্ত পরিস্থিতিতে জেল থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

গত বছরের ২৭ অক্টোবর নিবিড় সংশোধনী কর্মসূচি বা এসআইআর ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে রাজ্যে মোট ভোটারের সংখ্যা (Total Voters In West Bengal) দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। প্রক্রিয়া শেষে এখনও পর্যন্ত মোট ৬১ লক্ষ ৭৮ হাজার ২৪৫ নাম বাদ গিয়েছে (Voters Deleted)।

খসড়া তালিকায় প্রথম দফায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ে। মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারের নাম মূলত বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী শুনানির পর আরও প্রায় ৫ লক্ষ নাম বাদ গিয়েছে। ফর্ম ৭-এর মাধ্যমে আপত্তির ভিত্তিতে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম মুছে ফেলা হয়েছে। রাজনৈতিক দল বা ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফর্ম ৬ ও ৬এ-এর মাধ্যমে নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন রয়েছে। এই আবেদনগুলির নিষ্পত্তি হলে সংখ্যায় আরও কিছু পরিবর্তন হতে পারে। চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরুষ ভোটার হলেন ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২ জন, মহিলা ভোটার হলেন ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ জন এবং অন্যান্য ভোটারের সংখ্যা ১ হাজার ৩৮২। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot