Tuesday, August 11, 2026
HomeBig newsবাংলায় ভোট কত দফায়? কবে কোথায় ভোটগ্রহণ? দেখে নিন একনজরে
West Bengal Assembly Election 2026

বাংলায় ভোট কত দফায়? কবে কোথায় ভোটগ্রহণ? দেখে নিন একনজরে

মোট ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল কমিশন

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে ২ দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ এবং, ৪ মে হবে ভোটগণনা। রবিবার বিকেলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। শুধু পশ্চিমবঙ্গ নয়, মোট ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করল কমিশন (Electon Commission)। ঘোষণার শুরুতেই তিনি বলেন, “গত কয়েক দিনে কমিশন ভোটমুখী সব রাজ্য ঘুরে এসেছে। সব রাজ্যে ঘুরে বৈঠক করে এসেছে। নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন।”

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোটগ্রহণ এবং এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যে ভোটগণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই ভোটঘোষণা! ‘বিবাচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী?

পাশাপাশি, অসমে ভোটগ্রহণ হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে সে রাজ্যে এবং ভোটগণনা হবে ৪ মে। কেরলে ৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। সেখানেও এক দফাতেই হবে নির্বাচন এবং ভোটগণনা হবে ৪ মে। এছাড়াও তামিলনাড়ুতে এক দফাতেই ভোট হবে। সেখানে ২৩ এপ্রিল ভোট হবে এবং গণনা হবে ৪ মে। পুদুচেরিতেও এক দফায় ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল এবং গণনা হবে ৪ মে।

নির্বাচন কমিশনের জানিয়েছে, ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে এখনও অবধি মোট ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ, মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।

দেখুন আরও খবর: 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor