Saturday, March 28, 2026
HomeScrollজইশ যোগ, কাশ্মীরি ডাক্তারের থেকে উদ্ধার ৩০০ কেজি RDX ও রাইফেল
Kashmir Doctor Arrested

জইশ যোগ, কাশ্মীরি ডাক্তারের থেকে উদ্ধার ৩০০ কেজি RDX ও রাইফেল

ডাক্তারির আড়ালে জঙ্গি-কার্যকলাপ, নাশকতার ছক ছিল কাশ্মীরী চিকিৎসকের?

ওয়েব ডেস্ক: ডাক্তারির আড়ালে জঙ্গি-কার্যকলাপ। বছর শেষের আগেই কি বড় কোনও হামলার পরিকল্পনা ছিল? রাজধানী দিল্লির অদূরে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেখানকার এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে এই বিস্ফোরকের হদিস পাওয়া গিয়েছে। ওই চিকিৎসককে গ্রেফতার (Kashmir Doctor Arrested) করা হয়েছিল জঙ্গি গোষ্ঠী জইস-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগাতে গিয়ে। এবার জম্মু-কাশ্মীর পুলিশ উদ্ধার করল ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র।

অভিযোগ, তিনি শ্রীনগরের রাস্তায় দেওয়ালে দেওয়ালে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পুলিশ কাশ্মীরি চিকিৎসক আদিল আহমেদ রাঠারকে গ্রেফতার করে। তিনিই হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক নিয়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সম্প্রতিই অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের লকার থেকে একে-৪৭ রাইফেল ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এরপরে হরিয়ানা পুলিশের সহযোগিতায় জম্মু-কাশ্মীর পুলিশ অভিযান চালিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফরিদাবাদের আল-ফলাহ মেডিক্যাল কলেজের ছাত্র ড. মুজাহিল শাকিল, যিনি মূলত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, তিনি গত তিন মাস ধরে ফরিদাবাদের ধাউজ গ্রামের ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই নেটওয়ার্কের সঙ্গে আন্তঃসীমান্ত যোগসূত্রের ইঙ্গিত। গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই অর্থের উৎস এবং সম্ভাব্য হ্যান্ডলারদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: SIR নিয়ে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস, কী আবেদন

হরিয়ানা পুলিশ (Haryanas Police) সোমবার জানিয়েছে, ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি বিস্ফোরক মিলেছে। উদ্ধার হওয়া বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট (350 KG Ammunition Recovered) হতে পারে। এই রাসায়নিক আরডিএক্স তৈরির অন্যতম প্রধান উপাদান। এছাড়াও বোমার একাধিক টাইমার উদ্ধার করেছে পুলিশ। একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি, বারুদ, আটটি বড় সুটকেস, চারটি ছোট সুটকেস, ২৪টি রিমোট। ওয়াকিটকি এবং বেশ কিছু বৈদ্যুতিক তারও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। আদিলই পুলিশকে জানিয়েছেন, ফরিদাবাদের কোথায় খুঁজলে এই বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র পাওয়া যাবে।জম্মু-কাশ্মীর পুলিশ সম্প্রতিই অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের লকার থেকে একে-৪৭ রাইফেল ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এরপরে হরিয়ানা পুলিশের সহযোগিতায় জম্মু-কাশ্মীর পুলিশ অভিযান চালিয়েছে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে অস্ত্র আইন ও বেআইনি কার্যকলাপ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, রবিবার গুজরাটে বড়সড় নাশকতার চক্রান্ত ভেস্তে দেয় পুলিশ। গুজরাট অ্যান্টি টেররিজম স্কোয়াড অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতার করে আহমেদাবাদ থেকে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot