Tuesday, August 18, 2026
HomeScrollপ্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, পরিবেশন হচ্ছে বন্দিদের তৈরি কেক!
Karnataka

প্রজাতন্ত্র দিবসে বিশেষ উদ্যোগ, পরিবেশন হচ্ছে বন্দিদের তৈরি কেক!

এই কর্মসূচির মূল লক্ষ্য হল দণ্ডপ্রাপ্ত বন্দিদের কর্মদক্ষতা বৃদ্ধি

ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুর (Bengaluru) প্রজাতন্ত্র দিবসে অনন্য উদ্যোগ, বন্দিদের (Prisoners) তৈরি বেকারি সামগ্রী পরিবেশন অনুষ্ঠানে। বেঙ্গালুরুর মানেকশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) অনুষ্ঠানে অতিথিদের জন্য পরিবেশন করা হয়েছে বেকারি সামগ্রী। তবে চমকপ্রদ বিষয় হল, এই কেকগুলি তৈরি করেছেন জেলে থাকা বন্দিরাই!

জানা গিয়েছে, এই বেকারি পণ্যগুলি প্রস্তুত করা হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru) পারাপ্পান আগ্রাহারা কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের দ্বারা। আর কর্নাটক প্রিজনস অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস ডিপার্টমেন্টের ‘নব সংকল্প’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারা দফতরের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল দণ্ডপ্রাপ্ত বন্দিদের কর্মদক্ষতা বৃদ্ধি। যা ভবিষ্যতে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাঁদের।

আরও খবর : উদ্ধার ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট! চাঞ্চল্য

বন্দিদের (Prisoners) প্রশিক্ষণের জন্য এগিয়ে আসে এইচসিএল সংস্থা। হায়দরাবাদের দক্ষ বেকারদের মাধ্যমে প্রায় ২০ জন বন্দিকে এক মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বলে খবর। বর্তমানে তাঁরা বিভিন্ন ধরনের বিস্কুট, কাপকেক, কুকিজ ও মিক্সচার তৈরিতে পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে পারাপ্পান আগ্রাহারা সংশোধনাগারে প্রায় ১,২০০ জন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছে। আগামী দিনে আরও বন্দিকে এই ধরনের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কারা দফতর।

নয়াদিল্লি ও বাংলার মতো কর্নাটকেও হচ্ছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। জানা যাচ্ছে কুচকাওয়াজে রয়েছে সশস্ত্র বাহিনীর ১১টি প্লাটুন, পুলিশের ৯টি প্লাটুন এবং একাধিক স্কুলের ছাত্রছাত্রী। এছাড়াও সেনা, বিমান বাহিনী, সিআরপিএফ, তামিলনাড়ু পুলিশ, স্কাউটস অ্যান্ড গাইডস, এনসিসি, সেবাদল এবং পুলিশ ব্যান্ডের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে খবর।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor