Sunday, June 14, 2026
HomeScrollওড়িশা উপকূলে সফল পরীক্ষা হল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের
Agni-5 missile

ওড়িশা উপকূলে সফল পরীক্ষা হল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের

এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে

ওয়েব ডেস্ক : অগ্নি-৫ (Agni 5) ক্ষেপণাস্ত্রের (Missle) সফল পরীক্ষা করল ভারত (India)। এই পরীক্ষায় ক্ষেপনাস্ত্রটি একাধিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর ফলে ঘুম ছুটেছে পাকিস্তান ও চীনের! এই ক্ষেপনাস্ত্রের মাধ্যমে একাধিক পরমাণু বোমা ছোড়া সম্ভব। আর এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। এই সফল পরীক্ষার ফলে ভারতের অস্ত্র ভাণ্ডারও অনেকগুন শক্তিশালী হয়েছে।

মূলত এই ক্ষেপনাস্ত্রটি পরীক্ষা করা হয় গত ৮ মে, শুক্রবার। ওড়িশার (Odisha) এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এর পরীক্ষা করা হয়েছিল। সব লক্ষ্যবস্তুতেই আঘাত আনতে সক্ষম হয়েছে। সেই সাফল্যের কথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শনিবার ঘোষণা করা হয়েছে।

আরও খবর : প্রধানমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক! মোদিকে খুনের ছক? চাঞ্চল্য বেঙ্গালুরুতে

বলে রাখা দরকার, বিশ্বে খুব কম দেশ আছে, যাদের কাছে একসঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত আনার ক্ষেপনাস্ত্র (Missle) রয়েছে। এমআইআরভি প্রযুক্তি মাধ্যমে একটি ক্ষেপনাস্ত্রের মাধ্যমে একাধিক অস্ত্র বহন করা সম্ভব। একই সঙ্গে তা একসঙ্গে নিক্ষেপও করা যাবে।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অগ্নি-৫ এর এই সফল পরীক্ষা সমুদ্রের বিভিন্ন অংশে থাকা জাহাজ থেকে পর্যবেক্ষণ করা গিয়েছে। এই পরীক্ষার সময় ডিআরডিওর একাধিক শীর্ষ বিজ্ঞানীরা এবং সেনাকর্তারা উপস্থিত ছিলেন। বলে রাখা দরকার, এই ক্ষেপনাস্ত্রের (Missle) পাল্লা সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার। এটি হল ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d