HomeScrollবন্যায় ডুবে অসম, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ১০ জনের!
Assam Flood

বন্যায় ডুবে অসম, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ১০ জনের!

লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অসম

ওয়েব ডেস্ক: অসমে (Assam) বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। লাগাতার বর্ষণে রাজ্যের একাধিক জেলা কার্যত জলমগ্ন। সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি পূর্ব অসমের শিবসাগর, চরাইদেও এবং জোরহাট জেলায়। নাগাল্যান্ড সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকার অসংখ্য গ্রাম এখনও জলের তলায়। স্থানীয়দের দাবি, গত ছয় দশকে এমন ভয়াবহ বন্যার সাক্ষী হতে হয়নি তাঁদের।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যার জেরে এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। শুধু গত ২৪ ঘণ্টাতেই পাঁচটি জেলায় প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ শতাধিক মানুষের সন্ধান না মেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ‘ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আপস নয়’, প্রশ্নফাঁসে কড়া বার্তা মোদির

একটানা প্রবল বৃষ্টির জেরে নদনদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু গ্রাম, চাষের জমি এবং যোগাযোগ ব্যবস্থা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। বিভিন্ন এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সম্ভাব্য বন্যার কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ রূপ নেবে, তা অনুমান করা যায়নি। রাজ্য সরকারের সমস্ত বিভাগকে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজে সর্বশক্তি দিয়ে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের তরফে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News