HomeScrollলিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা
Virat Kohli

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

৩৭ বছর বয়সে নতুন মঞ্চে প্রাক্তন ভারত অধিনায়ক, অ্যাজিলিটাস ও ওয়ানএইটওয়ার্ল্ড নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৩৭ বছর বয়সে প্রথমবার লিঙ্কডইনে (LinkedIn) যোগ দিয়ে দীর্ঘ পোস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন প্রাক্তন অধিনায়ক। তাঁর লক্ষ্য, ভারতকে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়া ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যাওয়া।

লিঙ্কডইনে কোহলি (Virat Kohli) লিখেছেন, এমন একটি ভারত গড়ে উঠুক, যেখানে সব ধরনের খেলাকে গুরুত্ব দেওয়া হবে। দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার পাশাপাশি ভারতীয় সংস্থাগুলিও বিশ্ববাজারে নিজেদের জায়গা করে নেবে। সেই লক্ষ্যেই পণ্যের নকশা তৈরি, উৎপাদন, নিজস্ব ব্র্যান্ড এবং বিপণন, ক্রীড়া ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁর।

এই পরিকল্পনার অংশ হিসেবেই অ্যাজিলিটাস স্পোর্টসে বিনিয়োগ করেছেন কোহলি। পাশাপাশি ওয়ানএইটওয়ার্ল্ডের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। নিজের পোস্টে কোহলি জানিয়েছেন, নতুন কিছু তৈরি করতে হলে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হবে। কাজের মান বাড়ানোর পাশাপাশি নতুন চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাও জরুরি।

আরও খবর : ১২ দিনেই ১.৫ কোটি আবেদন! বিশ্বকাপের টিকিটের চাহিদায় নজিরবিহীন সাড়া

এদিকে কোহলি পুমার সঙ্গে আট বছরের প্রায় ৩০০ কোটি টাকার চুক্তি নবীকরণের সুযোগ ছেড়ে অ্যাজিলিটাসে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। ২০২৩ সালে পুমার ভারতের ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাক্তন কর্তা অভিষেক গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অ্যাজিলিটাস। সংস্থাটি পণ্যের নকশা, উৎপাদন এবং বিপণনকে একই ব্যবসায়িক কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে কাজ করছে।

অন্যদিকে, ভারতীয় দলের হয়ে পরের বার নিউ জিল্যান্ড সফরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা যেতে পারে কোহলিকে। সূচি অনুযায়ী, ৪ নভেম্বর ২০২৬ অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজ়ের প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও নিউ জিল্যান্ডের।

[youtube-feed feed=1]
Read More

Latest News