Thursday, July 2, 2026
HomeScrollঅষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! চাঞ্চল্য মধ্যপ্রদেশে
Madhyapradesh

অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! চাঞ্চল্য মধ্যপ্রদেশে

স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। পরীক্ষা দিতে যাচ্ছিল এক কিশোরী। কিন্তু তাঁকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, নির্যাতিতার বয়ানের প্রেক্ষিতে স্থানীয় দুই যুবককে পুলিশ (Police) গ্রেফতার (Arrest) করেছে। কিন্তু এমন ঘটনায় নিজের সন্তানদের নিয়ে ভয়ে রয়েছেন আশেপাশের বহু মানুষ। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের এক প্রশ্ন তুলে দিল।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীকে অষ্টম শ্রেণির ছাত্রী (School Student)। বৃহস্পতিবার সে পরীক্ষা দিতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় তাঁর পথ আটকায় চার যুবক। কিন্তু কিশোরী সেখান থেকে যাওয়ার চেষ্টা করলে, তাঁকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, এর পরেই পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ওই নাবালিকার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। তার পরেই নির্যাতিতাকে সেখানে ফেলে পালায় দুষ্কৃতীরা।

আরও খবর : আম্বানির ‘সুইডিশ সুন্দরী’র আবদার মিটিয়েছিলেন এপস্টিন! ফাঁস হল গোপন চ্যাট

জানা যাচ্ছে, পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকরা। এর পর তাঁরা সোজা স্কুলে যান খোঁজ নিতে। কিন্তু কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই কিশোরী পরীক্ষা দিতে আসেনি। তার পরেই একেবারে দিশেহারা হয়ে ওই কিশোরীর তল্লাশি শুরু করেন পরিবারের লোকজন।

এর পরেই পুলিশের (Police) দ্বারস্থ হন ওই কিশোরীর পরিবার। নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। তার পরেই তল্লাশি শুরু করে পুলিশ। বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এক জঙ্গলে ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই অবস্থায় নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার জ্ঞান ফিরলে কিশোরীর বয়ান নেয় পুলিশ। তার ভিত্তিতে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO