Saturday, August 8, 2026
HomeScrollফিরছে কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে এক মাসে মৃত্যু ৪ জনের
Covid 19

ফিরছে কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে এক মাসে মৃত্যু ৪ জনের

রাজ্যে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে

ওয়েব ডেস্ক: দেশে কোভিড-১৯ সংক্রমণ (Covid-19) অনেকটাই নিয়ন্ত্রণে এলেও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে রাজ্যে ১২ জনের শরীরে করোনা (Corona) সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে কোমর্বিডিটি-সহ চার জন আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর।

রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান জানান, মৃত চার জনেরই আগে থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা-সহ একাধিক জটিল শারীরিক অসুস্থতা ছিল। ফলে করোনা সংক্রমণের সঙ্গে লড়াই তাঁদের ক্ষেত্রে আরও কঠিন হয়ে ওঠে। তবে এই মৃত্যুগুলিকে ঘিরে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্তারা।

আরও পড়ুন: পুরীর রথযাত্রায় ভয়াবহ ঘটনা, পদপিষ্ট ১২০, মৃত ১!

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মেলে ২৬ জুন। তিনি কাডাপা জেলার বাসিন্দা। এরপর ১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১ জন আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কাডাপাতেই সর্বাধিক আট জনের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া গুন্টুরে দুই জন এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়ায় একজন করে আক্রান্তের খবর মিলেছে। সকলকেই প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩৯। সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে কেরলে। এরপর রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর, দিল্লি এবং রাজস্থান। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও প্রবীণ, কোমর্বিডিটি-আক্রান্ত ব্যক্তি এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor