Monday, March 2, 2026
HomeScrollমোজার ভেতর ৩০ কোটির সোনা, গাঁজা! বিমানবন্দরে হুলুস্থুল কাণ্ড

মোজার ভেতর ৩০ কোটির সোনা, গাঁজা! বিমানবন্দরে হুলুস্থুল কাণ্ড

ওয়েব ডেস্ক: ভারতে দিন দিন সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাচ্ছে। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনালি ধাতুর চাহিদাও। তাই এই মূল্যবান ধাতুর চোরাচালান বা পাচারের ঘটনাও (Smuggling) আজকাল নিত্যদিনই ঘটছে। এবার মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে কিলো কিলো অবৈধ সোনা উদ্ধার করল শুল্ক দফতর (Customs Department)। সেই সঙ্গে উদ্ধার হল বেশ কয়েক কেজি গাঁজাও (Marijuana)। জানা গিয়েছে, উদ্ধারকৃত সোনা ও গাঁজার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, আগের থেকেই নাকি শুল্ক দফতরের কাছে খবর এসেছিল, মুম্বই বিমানবন্দরের মাধ্যমে সোনা ও গাঁজা পাচারের চেষ্টা চালাতে পারে একটি আন্তর্জাতিক পাচার চক্র। সেই কারণে বিগত দু’দিন ধরে বিমানবন্দরে বাড়ানো হয়েছিল নজরদারি। চলছিল তল্লাশিও। আর তাতেই ব্যাংকক (Bangkok) থেকে আগত ছয় পৃথক যাত্রীর কাছে উদ্ধার হয় বিপুল মূল্যের অবৈধ সামগ্রী।

আরও পড়ুন: ৪১ বছর মৌন, দেন IAS-এর কোচিংও, কুম্ভের এই সন্ন্যাসীকে চেনেন?

মুম্বই পুলিশ জানিয়েছে, ব্যাংকক থেকে আগত দু’জন যাত্রীকে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। চালানো হয় তল্লাশি। তারপরই মোজার ভেতর থেকে উদ্ধার হয় প্রায় দেড় কিলো সোনা, যার বাজারদর প্রায় এক কোটি টাকা। এরপর ব্যাংকক থেকে আগত আরও চার যাত্রীকে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কিলো সোনা উদ্ধার করে শুল্ক দফতর। সেই সঙ্গে উদ্ধার হয় ২৯৮ কিলো গাঁজাও। জানা গিয়েছে, ছয় জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। তবে এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তার জন্য তদন্ত শুরু করেছে শুল্ক দফতর এবং মুম্বই পুলিশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola