Monday, June 1, 2026
HomeBig newsএনকাউন্টারে ফের তিন মাওবাদী নিকেশ ছত্তিশগঢ়ে

এনকাউন্টারে ফের তিন মাওবাদী নিকেশ ছত্তিশগঢ়ে

ওয়েব ডেস্ক: মাওবাদী সমস্যা পিছু ছাড়ছে না ছত্তিশগঢ়ে। কংগ্রেসের শাসন থেকে বিজেপির দখলে গিয়েছে রাজ্য। কিন্তু পরিস্থিতি বদলায়নি।  ছত্তিশগঢ়ে এনকাউন্টারে ফের তিন মাওবাদীর মৃত্যু। রবিবার পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের। এদিন সকালে ইন্দ্রাবতী নাশনাল পার্ক এলাকায় জঙ্গলে ওই ঘটনা ঘটে। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশ্যাল টাস্ক ফোর্স, জেলা ফোর্স ওই অভিযান চালায়। এই বছরের কয়েক দিনের মধ্যেই এই নিয়ে ১২ মাওবাদীকে নিকেশ করা হয়েছে এনকাউন্টারে। সম্প্রতি বিজাপুরেই আইইডি বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। তাতে আট জন জওয়ানের প্রাণহানি ঘটে। এরপর অভিযানে সক্রিয়তা বাড়িয়েছেন নিরাপত্তারক্ষীরা।

এদিন ওই এলাকায় ভোর হয়েছে গুলির শব্দে। পুলিশের অভিযান টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানান, এই অভিযানে একাধিক টিম একসঙ্গে অংশ নেয়। যৌথ অভিযান হয়েছে। সেখান থেকে মাওবাদীদের পোশাক সহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে। ওই এলাকায় তল্লাশি জারি রয়েছে।

আরও পড়ুন: টাকার দামে রেকর্ড পতন, দেশকে জবাব দিন নরেন্দ্র মোদি: প্রিয়াঙ্কা

সম্প্রতি নারায়ণপুর-দান্তেওয়াড়া-বিজাপুর জেলার সীমান্তে অবুঝমাড়ে দুই মহিলা সহ পাঁচ মাওবাদীর মৃত্যু হয়।গত নয় জানুয়ারি সুকমা জেলায় নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়। গত তিন জানুয়ারি গাজিয়াবাদ জেলায় এনকাউন্টারে এক মাওবাদীর মৃত্যু হয়। গত বছর মোট ২১৯ জন মাওবাদীকে নিকেশ করা হয়।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO