ওয়েব ডেস্ক: শনিবারই মরসুমের শীতলতম সকালে ঘুম ভেঙেছে রাজধানীর। রবিবারও শৈত্যপ্রবাহের (Cold Wave) দাপট অব্যাহত। ছুটির সকালে দিল্লিতে (Delhi) একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) নেমে গিয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মৌসম ভবনের (IMD) তথ্য অনুযায়ী, এদিন আয়ানগর ছিল শীতলতম এলাকা। সেখানে তাপমাত্রা ছিল সর্বনিম্ন, এদিন রাজধানীর এই এলাকায় পারদ ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস।
আশেপাশের এলাকার কথা বললে, রবিবার পালাম ও রিজ এলাকাতেও তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়। সকাল সাড়ে আটটার রিপোর্টে দেখা যায়, সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি, পালামে ছিল ৩.০ ডিগ্রি, লোধি রোডে ৪.৬ ডিগ্রি এবং রিজে তাপমাত্রা ছিল ৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এককথায় দিল্লির প্রায় সব এলাকাতেই এদিন তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশার বলি একই পরিবারের ৪ জন, পঞ্জাবে দুর্ঘটনা
এই প্রবল শীতে দিল্লি শহরজুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। সোমবারও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, শনিবার দিল্লিতে এই শীতের সবচেয়ে ঠান্ডা সকাল রেকর্ড হয়। সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৪ সালের পর জানুয়ারি মাসে সর্বনিম্ন। আবহাওয়া দফতর সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টায় এই ঠান্ডা আরও বাড়তে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকবে।
দেখুন আরও খবর:







