HomeScroll'রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়', বিবৃতি দিল ওড়িশা সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন
Rahul Arunodoy Banerjee

‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’, বিবৃতি দিল ওড়িশা সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে চিঠি অ্যাসোসিয়েশনের

ওয়েবডেস্ক- রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee)  মৃত্যুতে বিবৃতি ওড়িশা সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (Odisha Cine Workers Association) । ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে (Odisha Chief Minister Mohan Charan Majhi )

চিঠি অ্যাসোসিয়েশনের। চিঠিতে রাহুলের পরিবার এবং বাংলা ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির পাশে থাকার আশ্বাস। একইসাথে হাই রিস্ক লোকেশনে সুরক্ষা ব্যবস্থা কড়া করতে আবেদন। তাহলে মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তেরও আবেদন ওড়িশা সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের।

ওড়িশার তালসারিতে (Talsari)  শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের এই মর্মাত্নিক পরিণিতে ক্ষোভে ফেটে আর্টিস্ট ফোরাম। তারা এই ঘটনাকে প্রোডাকশন হাউসের চরম গাফিলতি বলে দাবি করে প্রযোজক, শুটিং ইউনিট চ্যালেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর ও ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে।

আরও পড়ুন-  রাহুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে। পাশাপাশি অভিনেতার পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করারও দাবি তুলেছে সংগঠনটি। আর্টিস্ট ফোরামের তরফ থেকে অভিযোগ তোলা হয়, ভোলে বাবা পার করেগা” ধারাবাহিকের শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার তোয়াক্কা করা হয়নি। ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে পুলিশি তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। ২৯ মার্চ, ২০২৬-এ ওড়িশার তালসারি বিচে একটি সমুদ্রের দৃশ্যের শুটিং করার সময় জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News