Sunday, July 12, 2026
HomeBig newsমোথাবাড়ি কাণ্ডে প্রথম গ্রেফতার, এনআইএ-র হাতে ধৃত আইএসএফের পঞ্চায়েত সদস্য
Mothabari Incident

মোথাবাড়ি কাণ্ডে প্রথম গ্রেফতার, এনআইএ-র হাতে ধৃত আইএসএফের পঞ্চায়েত সদস্য

মোথাবাড়ি কাণ্ডে তদন্তে বড় এনআইএ

ওয়েব ডেস্ক: মালদাহের মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Incident) NIA র প্রথম সাফল্য। এই ঘটনায় NIA এর হাতে প্রথম গ্রেফতার। গ্রেফতার ISF নেতা গোলাম রব্বানি, যিনি ঘটনার সঙ্গে জড়িত। ধৃত গোলাম রব্বানি পঞ্চায়েত সদস্য। রবিবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন মোথাবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সম্প্রতি মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে হেনস্থার যে ঘটনা ঘটেছে, তা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। টানা ৭-৮ ঘণ্টা সাত জন বিচারককে আটকে রাখার ঘটনায় রাজ্যকে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই এই ঘটনার তদন্তভার নেয় NIA। তদন্তে নেমে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার ISF নেতা গোলাম রব্বানি। এর আগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া মিমের সদস্য মোফাক্কেরুল ইসলামে সূত্র ধরেই গোলাম রব্বানিকে গ্রেফতার করা হয় বলে প্রাথমিক খবর। সূত্রের খবর, তাকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে। গোলাম রব্বানিকে জেরা করে এই ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

আরও পড়ুন: ‘এক মওকা মোদি কো…’ তৃণমূলকে হারানোর ডাক মোদির

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto