Thursday, March 12, 2026
HomeScrollজামা খুলে বাড়ি পাঠানো হল স্কুল ছাত্রীদের

জামা খুলে বাড়ি পাঠানো হল স্কুল ছাত্রীদের

ওয়েব ডেক্স: ক্লাস টেনের পরীক্ষার শেষদিন। এরপর কি হবে তা জানা নেই। দীর্ঘদিন দেখা হবে না বন্ধুদের সঙ্গে। শেষদিন একে অপরের জামায় লিখে চলছিল ‘পেন ডে’ সেলেব্রেশন। আনন্দে আটখানা ছিলেন ঝাড়খন্ডের বেসরকারি স্কুলের পড়ুয়ারা। অভিযোগ, সেই অপরাধে ৮০ জন ছাত্রীকে পোশাক খুলিয়ে বাড়ি পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে অভিভাবক মহলেও।

শুক্রবার ছিল দশম শ্রেণীর পরীক্ষার শেষদিন। পরীক্ষার পর শুরু হয়েছিল আবেগপ্রবণ বার্তা লেখা। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই বিপত্তি। বিষয়টিতে ঘোর আপত্তি ছিল তাঁর। শুরু করেন বকাঝকা। তবে সেখানেই থামেননি। ছাত্রীরা ক্ষমা চেয়েও লাভ হয়নি। অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের পোশাক খুলে ফেলার নির্দেশ দেন। ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েন ছাত্রীরা। শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় তাদের।

আরও পড়ুন: মল মাস কাটুক, পৌষ পেরোলে বিজেপির নতুন রাজ্য সভাপতির ঘোষণা? শুভ লগ্নের আশায় নেতাদের একাংশ

ইতিমধ্যেই স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। তাদের বক্তব্য, নিজেদের সন্তানদের সঙ্গে হওয়া এই অপমান কিছুতেই মেনে নেবেন না তারা। ওই প্রধান শিক্ষকের কাছে পুলিশ এবং জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে চার সদস্যের এক তদন্তকারী দল। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র।

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast