ওয়েব ডেস্ক: ট্রেনে যাত্রা (Train Journey) মানেই নানা অভিজ্ঞতা! কখনও মজার, কখনও বিরক্তিকর। কিন্তু এবার যা সামনে এসেছে, তা শুনলে গা গুলিয়ে ওঠাই স্বাভাবিক। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া এক ভিডিও ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লোকাল ট্রেনের আপার বার্থে বসে রয়েছেন এক যুবক, তাঁর পাশে একটি বালক। নিচে বসা যাত্রীদের সঙ্গে কোনও এক কারণে তর্কাতর্কি শুরু হয়। সেই সময়ই অভিযোগ, ওই বালক আপার বার্থ থেকেই মলত্যাগ করে। আর তা সরাসরি পড়ে নিচে বসে থাকা এক ঘুমন্ত যাত্রীর মাথায়!
আরও পড়ুন: অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন
ঘটনার পরেই শুরু হয় তুমুল বচসা। আশপাশের কয়েকজন যাত্রী পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করতে থাকেন। ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভিডিও সামনে আসতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা। কেউ ঘৃণায় ক্ষুব্ধ, কেউ আবার বিষয়টিকে ব্যঙ্গ-বিদ্রূপে উড়িয়ে দিয়েছেন। এক নেটিজেনের কটাক্ষ, “আপার বার্থ থেকে এল সারপ্রাইজ প্যাকেজ!” আরেকজন লেখেন, “ভারতীয় রেলে টিকিট কাটলেই ফ্রি এন্টারটেইনমেন্ট!”
তবে হাসিঠাট্টার আড়ালে উঠে আসছে প্রশ্নও, যাত্রীদের ন্যূনতম শিষ্টাচার, ট্রেনের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিয়ে। এই ধরনের ঘটনা শুধু অস্বস্তিকর নয়, বরং রেলের ভাবমূর্তির উপরও বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই।







