Friday, April 10, 2026
HomeScrollসুপ্রিম কোর্টের সমালোচনায় ধনখড়ের মন্তব্য অনৈতিক: ডিএমকে

সুপ্রিম কোর্টের সমালোচনায় ধনখড়ের মন্তব্য অনৈতিক: ডিএমকে

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) সমালোচনা করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সেই প্রসঙ্গেই তাঁর বিরোধিতা করল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)। সম্প্রতি কয়েকটি রাজ্যের বিলে সম্মতি দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার ধনখড় দাবি করেন, দেশের রাষ্ট্রপতিকে এমন নির্দেশ দিতে পারে না সুপ্রিম কোর্ট। ধনখড়ের সেই মন্তব্যকে ‘অনৈতিক’ বলল ডিএমকে।

ডিএমকে-র ডেপুটি জেনারেল সেক্রেটারি এবং রাজ্যসভা সদস্য তিরুচি শিবা (Tiruchi Siva) বলেন, সংবিধানে ক্ষমতার ভাগাভাগি অনুযায়ী, এগজিকিউটিভ, আইনসভা এবং বিচার ব্যবস্থার আলাদা স্বতন্ত্র ক্ষমতা রয়েছে। যখন প্রত্যেকে তাদের নিজেদের বৃত্তে কাজ করে, কারও ভোলা উচিত না যে সংবিধান সবার উপরে। রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে, কোনও ব্যক্তি তার সাংবিধানিক ক্ষমতার বলে কোনও রাজ্যের বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে না।

আরও পড়ুন: ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল নয়, কেন্দ্রীয় সরকারের আশ্বাসে স্বস্তি

ডিএমকে নেতা আরও বলেন, “সুপ্রিম কোর্টের রায় নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অভিমত অনৈতিক। প্রত্যেক নাগরিকের জানা আছে এবং জানা উচিত যে ভারত যুক্তরাষ্ট্রে আইনের শাসন সবার উপরে।”

গতকাল দেশের আইন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন ধনখড়। বিলে সম্মতি দিতে রাষ্ট্রপতিকে টাইম বেঁধে দিয়ে সুপ্রিম কোর্ট ‘সুপার পার্লামেন্ট’ হয়ে উঠছে বলে দাবি করেন তিনি। উপরাষ্ট্রপতি এও বলেন, গণতান্ত্রিক শক্তির প্রতি ‘পারমাণবিক ক্ষেপণাস্ত্র’ ছুড়তে পারে না শীর্ষ আদালত।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto