Sunday, March 15, 2026
HomeScrollবাংলা বাদে বাকি চার রাজ্যে কত দফায়, কবে নির্বাচন?
Legislative Assembly Election 2026

বাংলা বাদে বাকি চার রাজ্যে কত দফায়, কবে নির্বাচন?

ভোটের ফল একসঙ্গেই প্রকাশ করা হবে ৪ মে

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি আরও তিন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) জানান, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই ভোটগ্রহণ হবে। তবে পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল একসঙ্গেই প্রকাশ করা হবে ৪ মে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: দেশে ৮ আসনে উপনির্বাচন ঘোষণা, ৯ ও ২৩ এপ্রিল ভোট

সবচেয়ে আগে ভোট হবে অসম এবং কেরলে। আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি আসনে এক দফায় ভোট হবে। একই দিনে কেরলের ১৪০টি আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ৩০টি আসনেও নির্বাচন হবে।

অন্যদিকে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফায় ভোট অনুষ্ঠিত হবে। তবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট হবে। এই দফায় উত্তরবঙ্গের সমস্ত জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং বীরভূমে ভোটগ্রহণ হবে।

বাংলায় দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, যেখানে দক্ষিণবঙ্গের বাকি ১৪২টি আসনে ভোট হবে। উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়।

এর পাশাপাশি কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ঘোষণাও করেছে নির্বাচন কমিশন। গুজরাট, গোয়া, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দুটি আসনে উপনির্বাচন হবে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ৯ এপ্রিল, আর গুজরাট ও মহারাষ্ট্রে ২৩ এপ্রিল ভোট হবে। এই আটটি আসনের ভোটগণনাও হবে ৪ মে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88