Wednesday, April 29, 2026
HomeBig newsগিরিশ পার্কের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অভিষেকের!
Abhishek Banerjee

গিরিশ পার্কের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অভিষেকের!

বাংলা বিজেপির গেরুয়া গুণ্ডাগিরি কোনওভাবেই সহ্য করবে না : অভিষেক

ওয়েব ডেস্ক : শনিবার ব্রিগেড ময়দানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা। কিন্তু, সমাবেশ চলাকালীন গিরিশ পার্ক এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja)বাড়ি ও অফিসে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় মন্ত্রী নিজেও আহত হয়েছেন বলেও জানিয়েছেন। এর পাশাপাশি বেশ কিছু পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর। আর এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মূলত, ব্রিগেডে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, শশী পাঁজার (Shashi Panja) বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলেন তাঁরা। সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা চরমে ওঠে। এর পরেই মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। এতে মন্ত্রীর বাড়ির জানলার কাচ ভেঙে যায়। আহত জন্য রাজ্যের মন্ত্রীও।

ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “আমি অত্যন্ত কঠোর ভাষায় আমাদের মাননীয়া মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) উপর হওয়া জঘন্য, কাপুরুষোচিত এবং নিন্দনীয় হামলার তীব্র প্রতিবাদ জানাই। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের দলের কর্মী ও সমর্থকদের নির্মমভাবে মারধর করা হয়েছে। এমনকি তাঁর উপরও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। ইট ও পাথর ছুঁড়ে মারা হয়েছে, যার ফলে তিনি আহত হয়েছেন।”

আরও খবর : ব্রিগেডের মঞ্চে দিলীপের সঙ্গে কী কথা হল মোদির?

তিনি আরও লিখেছেন, “একজন দায়িত্বে থাকা মন্ত্রীর উপর দিনের আলোয় বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যারা শহরে তাদের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটি শুধু একজন মহিলার উপর আক্রমণ নয়, এটি বাংলার প্রতিটি মহিলার উপর আক্রমণ। বাংলা এর আগেও এমন ঘটনা দেখেছে। ২০১৯ সালে অমিত শাহের মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর ও অপমান করা হয়েছিল।”

এছাড়া অভিষেক লিখেছেন, “এটাই বিজেপির সংস্কৃতি। এই বহিরাগত বিজেপি (BJP) ‘জমিদাররা’ বাংলায় উসকানির রাজনীতি আমদানি করতে চায়। তারা বাংলার শান্তি নষ্ট করতে চায়। তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। এই ঘটনা কখনও ক্ষমা করা হবে না, ভুলেও যাওয়া হবে না। বাংলা বিজেপির গেরুয়া গুণ্ডাগিরি কোনওভাবেই সহ্য করবে না।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188