HomeBig newsগিরিশ পার্কের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ!
Shashi Panja

গিরিশ পার্কের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ!

সিসিটিভি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের!

ওয়েব ডেস্ক : ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা জনসভার দিনেই গিরিশ পার্কে (Girish Park) রক্তারক্তি ঘটনা ঘটে গিয়েছে। শশী পাঁজার (Shashi Panja) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি (BJP) কর্মীদের বিরুদ্ধে। বেশ কিছু পুলিশ কর্মী ঘটনায় আহত হয়েছেন বলে খবর। এই ঘটনায় এবার ৪ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এই ঘটনার পরেই সাংবাদিকদের সামনে শশী পাঁজা (Shashi Panja) বলেন, বিজপির গুন্ডারা এই এই সব কাজ করেছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে’। গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নামে, আর সেগুলিকে ছিঁড়ে দেয়, তার পর বাসে উঠে যান। এর পরে আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন বলে অভিযোগ।

আরও খবর :  গিরিশ পার্কের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অভিষেকের!

শশী পাঁজার (Shashi Panja) অভিযোগ, সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। জানলার কাচ ভেঙে দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘এরা খুনও করতে পারে। এরা গুন্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন’।

এই ঘটনায় কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। সিসিটিভি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News