HomeScrollরহমান ডাকাতের স্টাইলে ‘ধুরন্ধর’ ড্যান্স! বন্দুক হাতে স্টান্টবাজি করেই বিতর্কে কংগ্রেস নেতা
Karnataka

রহমান ডাকাতের স্টাইলে ‘ধুরন্ধর’ ড্যান্স! বন্দুক হাতে স্টান্টবাজি করেই বিতর্কে কংগ্রেস নেতা

কালো SUV গাড়ি থেকে নেমে কী করলেন রাজনৈতিক নেতা? দেখুন সেই ভিডিও

ওয়েব ডেস্ক: গাড়ি থেকে নামছেন নেতা, পকেট থেকে বেরোল বন্দুক, তা হাতে নিয়েই চলল নাচ। ঠিক যেন ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমায় রহমান ডাকাতের চরিত্রে নেচে জনপ্রিয় হয়েছেন বলিউড (Bollywood) অভিনেতা অক্ষয় খান্না (Akshay Khanna), সেভাবেই নেচে বিতর্কে পড়লেন কংগ্রেস নেতা (Congress Leader)। ঘটনা কর্নাটকের (Karnataka) কালাবুরগির। সেখানেই কংগ্রেসের বিধায়ক-ঘনিষ্ঠ নেতা মতীন প্যাটেলকে (Matin Patel Viral Video) ‘ধুরন্ধর’ স্টাইলে দেখা গিয়েছে, যা নিয়ে এবার বাড়ছে আইনি জটিলতা।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কালো এসইউভি থেকে নাচতে নাচতে নামছেন মতীন প্যাটেল। ভিডিওয় তাঁকে হিন্দি গানের তালে নাচতে দেখা যায়। বিশেষ করে ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার ‘রহমান ডাকাত’ চরিত্রের ডান্স স্টেপের অনুকরণ স্পষ্ট। তবে বিতর্কের মূল কারণ, নাচের সময় তাঁর হাতে ছিল একটি বন্দুক।

আরও পড়ুন: BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ, কটাক্ষ অভিষেকের

ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই কালাবুরগির পুলিশ কমিশনার নিজে ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি জানিয়েছেন যে, ভিডিওটি কোথায় তৈরি হয়েছে এবং সেই যায়গা কোন থানার অধীনে পড়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি সত্যি হলে প্রথমে দেখা হবে ওই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল কি না। লাইসেন্স থাকলেও ব্যবহারের শর্ত লঙ্ঘন হয়েছে কিনা তা তদন্ত করা হবে। বিষয়টি বেআইনি প্রমাণিত হলে অবশ্যই পদক্ষেপ করা হবে।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News