Friday, April 10, 2026
HomeScrollবড়সড় সাফল্য ছত্তিশগড়ের সুকমায়, বাহিনীর অভিযানে নিকেশ ১৬ মাওবাদী, আহত ২ জওয়ান

বড়সড় সাফল্য ছত্তিশগড়ের সুকমায়, বাহিনীর অভিযানে নিকেশ ১৬ মাওবাদী, আহত ২ জওয়ান

রায়পুর: বড়সড় সাফল্য (Major success) ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma) । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশের পর থেকেই মাওবাদী দমন অভিযানে (Anti-Maoist campaign)  অতি সক্রিয় নিরাপত্তাবাহিনী (security forces) 

। শুক্রবার রাত থেকে চলা অভিযানে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদী নিকেশ হয়েছে। দুজন জওয়ান আহত হয়েছেন। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা আত্মসমর্পণ করবেন না, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে সরকার। সেই মতো চলছে অভিযান। এই অভিযানে মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে AK 47, SLR, INSAS রাইফেল, রকেট লঞ্চার, BGL লঞ্চার অস্ত্র এবং বিস্ফোরক।

গোপন সূত্রে খবর পেয়ে, কেরলাপাল এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ যৌথ অভিযান চালায়। এখনও মাওবাদী দমন অভিযান অব্যাহত।

আরও পড়ুন: অনুপ্রবেশ রোধে মোক্ষম দাওয়াই, লোকসভায় পাশ হল অভিবাসন ও বিদেশি বিল ২০২৫

উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার শপথ নিয়েছে কেন্দ্র সরকার। সেই সূত্রেই কড়া হাতে মাওবাদ দমন পীড়ন অভিযান চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য।

‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সায় ঘোষণা করেছেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী  সুবিধা প্রদান করা হবে সেই পুর্নবাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এদের মধ্যে লাইট মেশিনগান আত্মসমর্পণকারীরাও পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার পাবে।

যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, তাদের দ্বিগুণ অনুদান। পুনর্বাসনের এই প্যাকেজের মধ্যে রয়েছে চাকরি থেকে সন্তানদের শিক্ষায় সাহায্য।  অপরদিকে মাওবাদী ধরিয়ে দিলে ১০ লক্ষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।  মাওবাদীদের হামলায় নিহতদের পরিবারগুলি ১৫-২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকারের কাছ থেকে। সংশ্লিষ্ট মাওবাদীর মাথার দামের ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

২০২৩ সালে বিজেপি ছত্তিশগড়ের ক্ষমতায় আসার পরে মাওবাদী দমনে যৌথ বাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি ৷

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto