Monday, May 25, 2026
HomeScrollভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকায় বড় ছাঁটাই, কাকদ্বীপে ভিড় ট্রাইব্যুনালে
South 24 Pargana

ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকায় বড় ছাঁটাই, কাকদ্বীপে ভিড় ট্রাইব্যুনালে

মোট বিচারাধীন ভোটার ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) ভোটার তালিকায় (Voter List) ব্যাপক কাটছাঁট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম বাতিল হয়েছে। ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দুই-ই বাড়ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট বিচারাধীন ভোটার ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন। তার মধ্যে ৫ লক্ষ ১৮ হাজার ৬৬৮ জনের নামের নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জন, বাকিদের নাম বাদ পড়েছে।

আরও পড়ুন: ভোটের আগে ক্যানিং পূর্বে উত্তেজনা, পরপর দুই আইএসএফ কর্মী আক্রান্তের অভিযোগ

বিশেষ করে সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা, এই তিন বিধানসভা এলাকায় আগেই ৪০ হাজারের বেশি নাম বাতিল হয়েছিল। নতুন তালিকা প্রকাশের পর বিচারাধীন ভোটারদের বড় অংশের নামও বাদ যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

নাম বাদ পড়ার খবর ছড়াতেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে প্রতিদিন ভোর থেকে ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। ট্রাইব্যুনালে আবেদন জানাতে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হচ্ছেন শতাধিক মানুষ। আজও সকাল থেকে একই ছবি দেখা গেছে।

পরিস্থিতি সামাল দিতে এসডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও প্রশাসন সূত্রে খবর, ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হলেও, এই ভোটারদের অনেকেই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই সিদ্ধান্তে একদিকে প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, অন্যদিকে ভোটারদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

ভুক্তভোগীরা বলছেন, “হঠাৎ করে নাম কেটে দেওয়া হয়েছে, কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। আমরা ভোট দিতে চাই, তাই ট্রাইব্যুনালে আবেদন করছি” এমনই অভিযোগ একাধিক আবেদনকারীর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D MySlot188