Sunday, June 28, 2026
HomeScrollগড়চিরোলিতে মেগা অপারেশন! টানা ৩ দিনে নিহত ৭ মাওবাদী
Maharashtra

গড়চিরোলিতে মেগা অপারেশন! টানা ৩ দিনে নিহত ৭ মাওবাদী

অভিযানে শহিদ হয়েছেন সি-৬০ বাহিনীর এক জওয়ান

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি জেলায় টানা তিনদিনের যৌথ অভিযানে শীর্ষ মাওবাদী কমান্ডার-সহ মোট ৭ জন মাওবাদী নিহত হয়েছে। পুলিশ ও সিআরপিএফের (CRPF) এই অভিযানে শহিদ হয়েছেন সি-৬০ বাহিনীর এক জওয়ান, আহত আরও এক জওয়ান চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি রাত থেকে ছত্তিশগড়–গড়চিরোলি সীমান্ত লাগোয়া ফোদেওয়াদা গ্রামের কাছে অভিযান শুরু হয়। গড়চিরোলি পুলিশের বিশেষ মাওবাদবিরোধী বাহিনী সি-৬০–এর ১৪টি ইউনিট অভিযানে অংশ নেয়। জঙ্গলে তল্লাশির সময় মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই শুরু হয়।

আরও পড়ুন: হরিয়ানায় মেলায় ছিঁড়ে পড়ল সুনামি দোলনা, আহতদের উদ্ধারে গিয়ে মৃত্যু পুলিশ অফিসারের

অভিযানে নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদী নেতা প্রভাকর ওরফে লোকেটি চন্দর রাও, যিনি গড়চিরোলি ডিভিশন কমিটি, পশ্চিম সাব-জোনাল ব্যুরো এবং ‘কোম্পানি নম্বর ১০’-এর ইনচার্জ ছিলেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। তিনি তেলেঙ্গানার কামারেড্ডির বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে তিনজন এবং শুক্রবার আরও চারজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলা। ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেলও উদ্ধার হয়েছে। প্রভাকর ছাড়া বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। এনকাউন্টারে শহিদ হয়েছেন সি-৬০ বাহিনীর জওয়ান দীপক চিন্না মাডভি (৩৮)। আহত জওয়ান যোগা মাদভির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। অভিযান-পরবর্তী তল্লাশি এখনও চলছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO