Homeআন্তর্জাতিকইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে সাহায্য করতে চেয়েছিল ভারত, চীন: রাশিয়া
BRICS Summit 2026

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে সাহায্য করতে চেয়েছিল ভারত, চীন: রাশিয়া

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের অবসান করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম সালিশির চেষ্টা করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।

ওয়েব ডেস্ক: ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে এবং শান্তিচুক্তি করতে সাহায্যের হাত বাড়িয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Zinping), ব্রিকস সম্মেলনে (BRICS Summit 2026) একথা জানাল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের রাষ্ট্রনেতাকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের অবসান করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম সালিশির চেষ্টা করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। এমতাবস্থায় মস্কোর তরফে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের ব্রিকস সম্মেলনে ভারত, চীন ও রাশিয়ার তিন রাষ্ট্রনেতার মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞেরা একে ‘পাওয়ার ট্রায়ো’ বা ‘শক্তিধর ত্রয়ী’ হিসেবে নাম দিচ্ছেন।

আরও পড়ুন: বক্তৃতার মাঝেই শি জিনপিংয়ের দিকে নজর, আচমকা থেমে গেলেন মোদি! কী হয়েছিল ব্রিকস মঞ্চে?

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নরেন্দ্র মোদির উদ্যোগকে রাশিয়া আগেও স্বাগত জানিয়েছে। তবে ব্রিকস সম্মেলনে ফের সেই কথা জোর দিয়ে বলার গুরুত্ব অনেকটাই বেশি। বিশেষ করে আমেরিকা যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যাবতীয় চেষ্টা করেও বিফল হয়েছে।

রাশিয়ার তরফে এই মন্তব্যের সময়টাও খেয়াল করার মতো। কারণ এই মাসেই (১৮-২০ সেপ্টেম্বর) রাশিয়ার সংসদীয় নির্বাচন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধার পর এই প্রথম সংসদীয় নির্বাচন হতে চলেছে। পুতিন সমর্থিত ইউনাইটেড রাশিয়া পার্টি আরও একবার সংসদে ক্ষমতা ধরে রাখার পথে এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সেতু বন্ধন করতে ভারত এক বড় ভূমিকা নিয়ে এগিয়ে এসেছিল। ভারত সেই খুব সামান্য কয়েকটি দেশের মধ্যে একটি, যার রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ আছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News