Monday, March 9, 2026
HomeScroll‘মোদিজি, যোগীজি আমার সামনে মিউ মিউ করে’, ফের সোচ্চার পুরীর শঙ্করাচার্য

‘মোদিজি, যোগীজি আমার সামনে মিউ মিউ করে’, ফের সোচ্চার পুরীর শঙ্করাচার্য

নয়াদিল্লি: একদিকে গঙ্গাসাগর (Gangasagar) অপরদিকে প্রয়াগরাজে (Prayagraj) চলেছে মহাকুম্ভ (Mahakumbh)। এই দুই ধর্মীয় বাতাবরণের আবহে ফের একবার মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে গর্জে উঠলেন পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য (Puri Shankaracharya) নিশ্চলানন্দ সরস্বতী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, ‘মোদিজি, যোগীজি আমাকে প্রয়াগরাজে ঢুকতে দেবে না, কিন্তু আমি যাব। আসলে ওঁরা আমাকে ভয় পায়। আমাকে দমিয়ে রাখা অত সহজ হবে না। আমার সামনে মিউ মিউ করে’।

এদিন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, মোদি ও যোগী থেকে শুরু করে আরজি কর কাণ্ড, রাজ্যের জঙ্গিদের বাড়বাড়ন্ত সমস্ত কিছু নিয়েই পুরীর শঙ্করাচার্যকে প্রশ্ন করা হয়।

আরও পড়ুন: কোথা থেকে আসেন নাগা সন্ন্যাসীরা, কোথায় অদৃশ্য হয়ে যান?

উত্তরে শঙ্করাচার্য বলেন, বিচার প্রক্রিয়াকে স্বাধীন ও স্বচ্ছভাবে চলতে দিন। যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে, সেটাই আগে নিশ্চিত করতে হবে। সত্যকে আড়াল করার চেষ্টা কেউ করবেন না।

বাংলাদেশ নিয়ে শঙ্করাচার্য বলেন, ও দেশে যে ধরনের কাণ্ড ঘটছে, তারা অজ্ঞানতা ও অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ সরকারের মাথায় রাখা উচিত, এই একই ঘটনা যদি অন্য কোনও দেশে বসবাসকারি মুসলিমদের সঙ্গে ঘটে, যেখানে তাঁরা সংখ্যাগুরু নন, তা হলে কেমন লাগবে?”

সাগরমেলাকে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত জাতীয় মেলার তকমা না দেওয়ার প্রসঙ্গও তোলা হয় শঙ্করাচার্যের সামনে। এ বিষয়ে তাঁর সাফ কথা, “গঙ্গাসাগর অবশ্যই জাতীয় মেলা। না হলে আমি নিজে এখানে আসতাম নাকি? কেন্দ্র তকমা না দিলেও কিছু যায় আসে না। ওদের অপেক্ষায় থাকার কোনও দরকার নেই, গঙ্গাসাগরকে সাধারণ মানুষই জাতীয় মেলার পর্যায়ে নিয়ে গেছে’।

রাজ্যের জঙ্গি যোগ সম্পর্কে তিনি বলেন, সবার আগে দেশের সুরক্ষা। তা রক্ষা করতে হবে সবার আগে। সেই সুরক্ষা নিশ্চিত করতে যা যা করার দরকার তাই তাই করতে হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS