Saturday, July 25, 2026
HomeScrollবাংলাদেশি নেতা ওসমান হাদি খুনে বড় সাফল্য, বনগাঁ থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
West Bengal Police

বাংলাদেশি নেতা ওসমান হাদি খুনে বড় সাফল্য, বনগাঁ থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

শনিবার গভীর রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি (Osman Hadi) হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আসা দু’জন সন্দেহভাজন খুনিকে বনগাঁ থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার গভীর রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাহুল পটুয়াখালির বাসিন্দা এবং আলমগির ঢাকার বাসিন্দা। গত ডিসেম্বরে ঢাকার অদূরে পুরাতন কালভার্ট রোডে দুপুরে নামাজ পড়ে ফেরার সময় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বাংলাদেশের ‘ইনকিলাব মঞ্চ’-এর প্রতিষ্ঠাতা তথা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদিকে। সেই ঘটনার পরেই উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি।

আরও পড়ুন: ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন সামরিক ঘাঁটি! ছবি প্রকাশ্যে

তদন্তকারীদের মতে, হাদি হত্যার পরই অভিযুক্তরা পালানোর ছক কষে। পরে অবৈধভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে তারা। কয়েকটি জায়গায় গা ঢাকা দেওয়ার পর শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনার সীমান্ত জেলা বনগাঁয় আশ্রয় নেয়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ শনিবার মাঝরাতে অভিযান চালিয়ে দু’জনকেই গ্রেপ্তার করে।

গত বছর এই হত্যাকাণ্ড বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। ঘটনাটি আন্তর্জাতিক মহলেও যথেষ্ট আলোড়ন ফেলেছিল। সে সময় বাংলাদেশ পুলিশ দাবি করেছিল, খুনিরা দেশ ছেড়ে পালিয়েছে। তবে ভারত সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল।

এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও এই সময়ের মধ্যে বদলেছে। জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এই পরিস্থিতিতে হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তারিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছেন তদন্তকারীরা। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের নেপথ্যের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99